,

২৮ সেপ্টেম্বর ঢাকা আসছে অস্ট্রেলিয়ার

news-image

অ্যাশেজ শেষে টাইগারদের বিপক্ষে দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের অবসরের পর অজিদের নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টিভেন স্মিথকে। ২৭ বছর বয়সী স্মিথ নিজেই জানালেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজটা অজিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন সিরিজে ক্লার্কের সঙ্গে রায়ান হ্যারিস, ব্র্যাড হাডিন, শেন ওয়াটসন ও ক্রিস রজার্সও আসবেন না বাংলাদেশে। স্মিথকে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিলেও ক্রিকেট অস্ট্রেলিয়াকে বিপাকে পড়তে হতে পারে দলটির সহ-অধিনায়ক নির্বাচনে। তবে, অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমগুলো হতে জানা যাচ্ছে, স্মিথের ডেপুটি হিসেবে বোর্ডের প্রথম পছন্দ ডেভিড ওয়ার্নার।

দলের নেতৃত্বভার কাকে দেওয়া হতে পারে আর সহ-অধিনায়কের দায়িত্বে কে থাকবেন, এ প্রসঙ্গে স্মিথ বলেছেন, অবশ্যই এটা আমার দেখার বিষয় নয়। তবে, আমি বুঝতে পারছি, বাংলাদেশ সফরের জন্য দলে বেশ কিছু পরিবর্তন আসছে। মনে হচ্ছে, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ প্রসঙ্গে ৩২ টেস্ট খেলা হবু এ অজি দলপতি বলেন, আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে সিরিজটি বেশ কঠিন হবে। ব্যাটসম্যানদের জন্য ওখানে গিয়ে খেলা সত্যিই বিদেশে খেলার মতো কঠিন হবে।

টাইগারদের বিপক্ষে আসন্ন সিরিজের লক্ষ্য এখনই ঠিক করে রেখেছেন স্মিথ। তিনি জানালেন, বাংলাদেশে গিয়ে আমাদের প্রথমেই তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। যদিও ওদের বিপক্ষে দলের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে পাব না। ইংল্যান্ডে আমরা ভালো করতে পারিনি, তবে আশা করি বাংলাদেশে আমরা ভালো করতে পারব।

ক্লার্কের অনুপস্থিতে এর আগেও দলের অধিনায়ক হিসাবে নেতৃত্ব দিতে দেখা গেছে স্মিথকে। গত বছরের শেষ দিকে ভারত সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেবার ক্লার্কের চোটে নেতৃত্বে অভিষেক হয় তার। অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিয়ে তিন টেস্টের তিনটিতেই শতক হাঁকিয়েছিলেন স্মিথ। যেখানে অধিনায়ক হিসেবে তিন টেস্টে তার রান ছিল ৯২.৫০ গড়ে ৫৫৫।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর ঢাকা আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সবকিছু ঠিক থাকলে, স্টিভেন স্মিথের নেতৃত্বেই বাংলাদেশ সফরে আসতে পারে অজিরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে