,

পর্যাপ্ত ঘুমের সুযোগ পায় না মার্কিন তরুণ-তরুণীরা

news-image

মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ কিশোরের স্কুলের ক্লাস প্রতিদিনই খুব ভোরে শুরু হয়। এজন্য যেটুকু ঘুম তাদের সম্পূর্ণ মনোযোগ ও সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন তা থেকে তারা বঞ্চিত হয়। বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
 
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতি ৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে ১টিরও কম স্কুলের ক্লাস সকাল সাড়ে ৮টা বা তার পরে শুরু হয়। 
‘রিসার্চ ফ্রম আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স’ (এএপি) গবেষণা চালিয়ে দেখেছে, কিশোর-কিশোরীরা জৈবিকভাবেই প্রাপ্ত বয়স্কদের তুলনায় বেশি ঘুমায়। সিডিসি তার সাপ্তাহিক ‘রোগগ্রস্ততা ও মৃত্যু বিষয়ক’ এক প্রতিবেদনে জানায়, পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত কিশোর-কিশোরীদের লেখাপড়ায় বিপর্যয় ঘটাতে পারে।
 
সিডিসির ডিভিশন অব পপুলেশন হেলথ-এর প্রধান লেখক ও সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যানি হুইয়াটন বলেন, ‘শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও লেখাপড়ায় ভালো ফলাফলের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘সকাল সকাল স্কুলের ক্লাস শুরু হওয়ায় অনেক কিশোর-কিশোরীর যতটুকু ঘুমের প্রয়োজন তা থেকে তাদের বঞ্চিত করে।’
 
২০১৪ সালে এএপি কিশোর-কিশোরীদের সাড়ে ৮ ঘণ্টা থেকে সাড়ে ৯ ঘণ্টা ঘুমানোর সুযোগ দেয়ার জন্য মাধ্যমিক স্কুলগুলোর প্রতি সকাল সাড়ে আটটার আগে ক্লাস শুরু না করার আবেদন জানিয়েছিল। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর