,

নেপালে আবারো ভূমিকম্প

news-image

ভূমিকম্পে আবারো কেঁপে উঠেছে নেপাল। স্থানীয় সময় মঙ্গলবার সকালে নতুন করে এই কম্পন অনুভূত হয়। গত এপ্রিলে নেপালে ভূমিকম্পে সাড়ে আট হাজার মানুষ নিহত হওয়ার পর এই কম্পন অনুভূত হলো। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডুর উপত্যকায় এই কম্পন অনুভূত হয়। সকাল ১০ ৪৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়ভ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩ মাত্রার। সোমবারও নেপালে ৪ দশমিক ৯ মাত্রার কম্পন অনুভূত হয়। এটা গত ২৫ এপ্রিলের ভূমিকম্পেরই আফটার শক বলে প্রতিবেদনে বলা হয়েছে।
 
গতকাল আফগানিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ভারত ও পাকিস্তানেও এর প্রভাব পড়ে। ভারতের দিল্লি ও শ্রীনগরের মানুষ ভূমিকম্প টের পায়। নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর এপ্রিল থেকে এই পর্যন্ত ৩৭৫টির মতো আফটারশক অনুভূত হয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, নেপাল ও ভারতে একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। কেননা, নেপালের ভূমিকম্পটি ভূগর্ভের সব শক্তি বের করতে পারেনি, যা হিমালয়ের চ্যুতির নিচে অবস্থিত।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর