,

আবারও পুনম

news-image

বর্তমান সময়ে ভারতের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত মডেল-অভিনেত্রী হলেন পুনম পাণ্ডে। ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে রাস্তায় দৌড়াবেন- এমন বক্তব্য দিয়েই মূলত আলোচনায় আসেন তিনি। তবে ভারত সেবার বিশ্বকাপ জিতলেও কথা রাখেননি পুনম। এরপর একাধিকবার নগ্ন হয়ে পোজ দিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। এরপরই বলিউডেও অভিষেক হয় তার। ‘নেশা’ নামে প্রাপ্তবয়স্ক ছবিতে একাধিক নগ্ন ও রগরগে দৃশ্যে অভিনয় করে আবারও বিতর্কের মুখে পড়েন পুনম। অতিরিক্ত নগ্নতার জন্য ছবিটি ভারতের বেশির ভাগ হলেই চলেনি। তারপরও আলোচনায় থেকেছেন পুনম। তবে বিভিন্ন কারণে প্রথম ছবির পর আর কোন ছবিতে এখন পর্যন্ত পাওয়া যায়নি তাকে। তবে দীর্ঘ সময় পর আবার বলিউডের ছবিতে ফিরলেন তিনি। ছবির নাম ‘হেলেন’। এখানে বলিউডের এক সময়ের সাড়া জাগানো ক্যাবরে ড্যান্সার হেলেনের ভূমিকায় অভিনয় করবেন তিনি। মিউজিক্যাল ড্যান্সভিত্তিক এ 
ছবিটি পরিচালনা করবেন অজিত রাজপাল। এ ছবির শুটিং আগে হওয়ার কথা ছিল। কিন্তু পুনম পরিচালকের কাছে সময় চেয়েছিলেন বেলে ড্যান্স শেখার জন্য। কয়েক মাস ধরেই বেলে ড্যান্সেই সময় দিয়েছেন পুনম। হেলেনের চরিত্রটিকে সুন্দরভাবে তুলে ধরার জন্যই এ প্রস্তুতি তার। প্রস্তুতি শেষে এবার শুটিংয়ে ফিরেছেন এ অভিনেত্রী। চলতি আগস্ট ও সেপ্টেম্বর জুড়ে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন পুনম। এখানেও একাধিক নগ্ন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে তাকে। এটিকেও একটি প্রাপ্তবয়স্ক ছবি হিসেবে ঘোষণা দিয়েছেন পরিচালক। ছবিটিতে অভিনয় প্রসঙ্গে পুনম পাণ্ডে বলেন, এ ছবিটির জন্য আমি নিজেকে আরও কিছুটা প্রস্তুত করতে চাচ্ছিলাম। বিশেষ করে বেলে ড্যান্সের জন্য। তাই একটু সময় নিয়েছি। কারণ, হেলেন জি বেলে ড্যান্সে সেরা ছিলেন। আমিও তার চরিত্রটি করার জন্য এ নাচটি শিখেছি কয়েক মাস ধরে। এখন শুটিং শুরু করেছি। ছবিতে সুপারহট পুনমকেই সবাই আবিষ্কার করতে পারবেন। আশা করছি ভাল লাগবে সবার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা