,

বাস ছাড়তে দেরি করায় চালককে পিটিয়ে হত্যা

news-image

বাস ছাড়তে বিলম্ব করায় রাজধানীতে শ্যামলী পরিবহনের এক বাস চালককে পিটিয়ে হত্যা করেছে যাত্রীরা।
সোমবার রাত ১১টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত বাসচালকের নাম শিবু চন্দ্র দে (৪৫)। তিনি সিলেট জাফলং গ্রামের মৃত হরিপদ চন্দ্র দের ছেলে।
নিহত বাস চালকের সহযোগী (বাস হেলপার) শামীম হোসেন জানান, রাত ১০টার তাদের বাস সায়েদাবাদ জনপদ মোড়ে আসার কথা। সেখান থেকে সিলেটে যাবেন তারা। কিন্তু ফকিরাপুল থেকে ছেড়ে এসে সায়েদাবাদ জনপদ মোড়ে পৌঁছতে ১১টা বাজে তাদের। এরপর জনপদ মোড় ৬ নম্বর কাউন্টারে আরো যাত্রী নেয়ার জন্য বাস থামানো হলে বাসে থাকা অন্যান্য যাত্রীরা উত্তেজিত হয়ে চালককে ধাক্কা দিয়ে ইঞ্জিন কভারের ওপর ফেলে মারধর করে। গুরুতর আহত অবস্থায় চালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার সহকারী। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বাস চালকের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা