শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন অতিথি’র নাম ঠিক

news-image

বিসিবি’র কাছে আবেদনের প্রেক্ষিতে মুঞ্জুর হয়েছে ১৭ দিনের ছুটি। সন্তান সম্ভবা স্ত্রী শিশিরকে সঙ্গে নিয়ে আজই যুক্তরাষ্ট্রে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন সাকিব। সামনে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা আছে বলে আগামী ২৭ আগস্ট ফিরবেন তিনি ঢাকায়। গত বছরের অক্টোবর থেকে বিরামহীনভাবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে কাটিয়ে ক্লান্ত সাকিব ছুটির দিনগুলো ক্রিকেটের বাইরে কাটাতে চান ‘অনেকদিন পর আমরা ছুটি পেয়েছি। এখন কেউ নেটে যাবে বলে মনে হয় না। এরপর যখন আমরা আবার ফিরবো তখন ফিটনেস ক্যাম্পে যাবো, এরপর আবার ক্রিকেট নিয়ে ভাববো। আমি ক্রিকেটারের ভাবনায় নেই। সিরিয়াসলি ব্যবসায়িক মুডে আছি। সবারই উচিত এই সময়টা মজা করার। দুই সপ্তাহের জন্য আমেরিকায় যাচ্ছি ঘুমাতে। মাঝে-মধ্যে একটু ফুটবলও খেলবো। কিন্তু ক্রিকেট থেকে একদমই বাইরে থাকবো।’ স্ত্রী শিশিরের কোলজুড়ে সন্তান আসছে আগামী নভেম্বরে, সন্তানের নামও নাকি ইতোমধ্যে ঠিক করে ফেলেছেন এই দম্পত্তি। গত শনিবার নিজের রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে এমন তথ্য দিয়েছেন সাকিব।এদিকে অ্যাসেজে পর পর ২ টেস্ট অস্ট্রেলিয়ার বাজে ভাবে হার এর সিরিজ হারের ধাক্কায় অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের বিদায়ের ঘোষণায় মর্মাহত সাকিব। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাইকেল ক্লার্কের আন্তর্জাতিক ক্রিকেটের ফেরার পর বিশ্বকাপ ট্রফি জিতে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে এই অজি’র বিদায় কি নাড়াই না দিয়েছিল। সেই ক্লার্ক আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে আসছেন না, এই খবরে ক্লার্কের প্রতি সহানুভুতি প্রকাশ করেছেন সাকিবÑ‘প্রথমত সে গ্রেট ক্রিকেটার এবং গ্রেট লিডার। খুবই ভালো একজন মানুষ। অবশ্যই ক্রিকেট ওকে খুবই মিস করবে। ও (ক্লার্ক) অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে পড়ে। ক্রিকেট অবশ্যই ওকে মিস করবে।’নুতন অজি টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ সম্পর্কে ভালই ধারণা আছে সাকিবের। তার নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তবে স্মিথকে নিয়ে নয়, কিংবা অস্ট্রেলিয়াকে নিয়েও নয়, নিজেদের খেলাকেই ফোকাস করতে চান সাকিবÑ‘স্টিভ স্মিথ ভারতের সঙ্গে ভালো করেছিল। বাংলাদেশেও করতে পারে। তাকে নিয়ে আমরা আসলে এখন ওভাবে চিন্তা-ভাবনা করিনি। একটা পরিকল্পনা করতেই হয় বিপক্ষ দলকে নিয়ে। কিন্তু আমরা এখন ফোকাস করি, আমরা কিভাবে নিজেদের ক্রিকেটটাকে উন্নতি করতে পারি সে দিকে।’অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ উপভোগ্য হবে বলে প্রত্যাশা করছেন সাকিব। তার জন্য অনুশীলনের উপর জোর দিচ্ছেন সাকিব ‘আমাদের ভালো একটা সময় শেষ হলো। এখন আমাদের নতুন করে শুরু করতে হবে। আমরা এভাবে অনুশীলন করব যাতে পরবর্তী বড় একটা মৌসুম আসছে তখন যেন আমরা সেটা ভালোভাবে কাজে লাগাতে পারি। তাছাড়া আমরা এখন আসলে বেশি প্রতিপক্ষ নিয়ে চিন্তা করি না। তো আমরা যদি আমাদের খেলাটা উন্নতি করতে থাকি যেভাবে করছি এভাবে যদি করতে থাকি আমার কাছে মনে হয় খুবই ভালো লড়াই হবে।’ওয়ানডের বাংলাদেশের সঙ্গে টেস্টের বাংলাদেশের বিস্তর ফারাক, তা অবশ্য মনে করেন না সাকিব ‘ওয়ানডেতে ওটা খুব ভালোভাবে ওটা প্রতিফলন হচ্ছে কিন্তু টেস্টে হয়তো ভালোভাবে করেনি। কিন্তু আমার মনে হয় বৃষ্টি না হলে হয়তো আমরা অনেককিছু দেখতে পারতাম। যেহেতু বৃষ্টির কারণে আমাদের খেলাগুলো পুরা হয়নি তো ওই জায়গাটাতে এখনো আমরা সঠিকভাবে জানি না আমরা কতদূর গিয়েছি। টেস্টে আশা করি পরবর্তীতে যখন খেলব তখন উন্নতিটা অনেক বেশি চোখে পড়বে।’