,

গাজীপুরে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

গাজীপুরে শিশু ধর্ষণের দায়ে এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর ধর্ষককে এ দণ্ড দেন। কারদন্ডপ্রাপ্ত ধর্ষকের নাম মো: সোহেল খান (২২)। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর দক্ষিণপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। ওই আদালতের স্পেশাল পিঁপিঁ অ্যাডভোকেট মো: শাহজাহান জানান, স্থানীয় আজমতপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী (৮) গত ২০১৩ সালের ২ জুলাই রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে ওই ছাত্রী প্রকৃতির সাড়া দিতে তার বাবা ও মা সাথে ঘরের বাইরে বের হয়। এ ফাঁকে চুপিসারে সোহেল খান ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরে সবাই ঘুমিয়ে পড়লে বিছানার ওপর টাঙ্গানো মসারী কেটে ছাত্রীর মুখে চেপে বাড়ির পাশে চালা জমিতে নিয়ে ধর্ষণ করে। এ দিকে শিশুর চিৎকার শুনে ওই ছাত্রীর দাদা এগিয়ে গিয়ে দেখেন সোহেল খান ধর্ষণ করছে। এ সময় সোহেল খান পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৪ জুলাই কালীগঞ্জ থানায় মামলা করেন এবং পুলিশ সোহেল খানকে গ্রেফতার করে। পরে পুলিশ তদন্ত শেষে সোহেল খানকে অভিযুক্ত করে ওই বছরের ২ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন। তিনি আরো জানান, এ মামলায় ৯ জন সাক্ষ্য প্রদান করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আসামি সোহেল খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড দেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা