,

বুধবার তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

news-image

সরকার ও জনসাধারণের মধ্যে সেতুবন্ধ গড়ার লক্ষ্যে 'তথ্যভবন' নির্মাণ প্রকল্পের কাজ শুরু হচ্ছে আগামী বুধবার। রাজধানীর সার্কিট হাউজ রোডে বর্তমান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রাঙ্গণে ওই দিন তথ্যভবনের ভিত্তিপ্রস্তর  স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর- বাসসের
 
৩৮ কাঠা জমির উপর ১৬ তলা ভবনটি নির্মাণে ব্যায় হবে ষাট কোটি টাকার বেশি। এতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, গণযোগাযোগ অধিদফতর ও বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের অফিস থাকবে।
 
বুধবার ভবনটির ভিত্তিপ্রস্তর  স্থাপন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য সচিব মরতুজা আহমদ। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা