,

বাল্যবিয়েতে চাপ দেয়ায় মা-বাবার বিরুদ্ধে মামলা

news-image

জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় মা-বাবার বিরুদ্ধে মামলা করেছেন ১৫ বছরের কিশোরী তানজিলা। গত রোববার বরগুনা সদর থানায় এ মামলাটি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়, বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নে ছোট গৌরিচন্না গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে ও গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তানজিলা। গত একবছর ধরেই তাকে বিয়ে দেয়ার জন্য চাপ দিয়ে আসছে মা-বাবা। কিন্তু তানজিলা কিছুতেই বাল্য বিয়েতে রাজি না হওয়ায় মেয়েকে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠিয়েছে তার মা-বাবা। এমন অভিযোগ এনে তানজিলা তার মা-বাবাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে।

মামলা দায়েরের পর রাতেই তানজিলার বোন জেসমিন আক্তার ও ভগ্নিপতি মিলন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

লিখিত অভিযোগে তানজিলা উল্লেখ করেন, তার বাবা-মা, বোন-ভগ্নিপতি লেখাপড়া বন্ধ করে দিয়ে জোর করে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। তানজিলা বিয়ের বিরোধিতা করায় তার ওপর শারীরিক নির্যাতন করা হয়। তানজিলার অভিযোগ, রোববার বিকেলে সালমা নামে এক নারীকে বাড়িতে এনে তাকে ঝাড়ফুক করানো হয়। এ পর্যায়ে তানজিলা পালিয়ে চাচার ঘরে আশ্রয় নেয়। সেখানে গিয়েও তাকে মারধর করা হয়। এমনকি ওড়না গলায় পেঁচিয়ে টানা হেঁচড়া করা হয়। সেখান থেকে তানজিলার চাচী তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এরপর তানজিলা ওই রাতেই থানায় উপস্থিত হয়ে বাবা জাহাঙ্গীর খান, মা হেলেনা বেগম, বোন জেসমিন আক্তার, ভগ্নিপতি মিলন মিয়া ও সালমার বিরুদ্ধে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করে। তানজিলার বাবা জাহাঙ্গীর খান মেয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাই পান্না খান মেয়েকে দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করিয়েছে। মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা কিংবা নির্যাতনের কথা অস্বীকার করেন তিনি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াজ হোসেন জানান, মেয়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। রাতেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনাকে অভিনব বলে উল্লেখ করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি এই প্রতিবেদককে বলেন, মেয়েদের এভাবেই প্রতিবাদী হওয়া উচিত। মেয়েটি চাইলে মহিলা আইনজীবী সমিতি তাকে আইনী সহযোগিতা দেবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা