,

চলচ্চিত্রে অশ্লীলতার বিতর্কে পরীমনি

news-image

ক্যারিয়ারের শুরুতেই তাকে নিয়ে বিতর্ক। ছবি মুক্তির আগে কোনো নায়িকাকে এতটা সমালোচনায় পড়তে হয়নি। কিন্তু একের পর এক বিতর্কের জন্ম দেয়া পরীমনির বিরুদ্ধে এবার অশ্লীলতার অভিযোগ উঠেছে। জানা গেছে, মুক্তি প্রতীক্ষিত ছবি ‘লাভার নাম্বার ওয়ান’-এ পরীমনি বেশ কয়েকটি অশ্লীল দৃশ্যে অভিনয় করেছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি সাহা। সম্প্রতি ছবিটির ট্রেলার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, পরী তার নায়ককে বলছেন, ‘এই যে সাহেব, আমার কাছে খাঁটি দুধ আছে’। বলার ঢংয়ে যথেষ্ট অশ্লীলতা দেখা গেছে। ট্রেলারের বিভিন্ন দৃশ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি করতে দেখা গেছে বিতর্কিত এ অভিনেত্রীকে। এসব দৃশ্যে সংলাপ আওড়ানোর সময় পরীর অশ্লীল অঙ্গভঙ্গি বেশ বিব্রতকর বলেও মন্তব্য করেছেন অনেকে। জানা গেছে, সেন্সর বোর্ডেও ছবিটি নিয়ে সমালোচনা করা হয়েছে। কিছু কর্তনসাপেক্ষে ছবিটির ছাড়পত্র দেয়া হয়েছে বলে বোর্ড সূত্র জানিয়েছে। ছবিতে পরীমনির এসব অশ্লীল দৃশ্যের সমালোচনা করে ‘এটাই তার স্বভাব’ অনেকেই মন্তব্য করেছেন। ঢাকার ছবি যখন সম্পূর্ণরূপে অশ্লীলতা মুক্তির পথে ঠিক তখন পরীমনির এভাবে অশ্লীলভাবে পর্দায় উপস্থিতি নিয়ে এরইমধ্যে চিত্রপাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। চলচ্চিত্রকে অশ্লীলতামুক্ত করতে এসব অর্বাচীন অভিনেত্রী ও নির্মাতাদের বিতাড়িত করার কথাও বলেছেন তারা। পাশাপাশি সেন্সর বোর্ডকেও এর বিরুদ্ধে নজরদারি করার ওপর জোর দেয়ার দাবি জানিয়েছেন সুস্থ ধারার চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ