,

সৌদি আরবে জঙ্গি হামলায় নিহত বাংলাদেশীদের ছবি প্রকাশ

news-image

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আভা শহরের একটি মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৪ বাংলাদেশী সহ মোট ১৫ জনের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছবি ও নামগুলো প্রকাশ করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত চার বাংলাদেশীর নাম মোহাম্মদ বিলাল হুসেন মোহাম্মদ, আফজালুদ্দিন নুরনবী, মাদজাবিবুন আবদুল হামিদ, মাকাল মারিদাহ। দেশটির পুলিশ বাহিনীর বিশেষ বিভাগের সদর দপ্তরের অভ্যন্তরে একটি মসজিদে শুক্রবারের জুমা’র নামাজের সময় ওই জঙ্গি হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে আইএস। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী ২১ বছর বয়সী এক সৌদি নাগরিক। তার নাম ইউসুফ বিন সুলাইমান আবদুল্লাহ আল-সুলাইমান। তার ছবি ও জন্মের বছরও প্রকাশ করা হয়েছে। এ খবর দিয়েছে আরব নিউজ। হামলায় নিহত ১৫ জনের মধ্যে ১১ জন পুলিশের ওই বিশেষ বিভাগের সদস্য। এদের ৫ জন পূর্ণাঙ্গ সদস্য, বাকি ৬ জন ছিলেন প্রশিক্ষণার্থী। নিহত বাকি ৪ জন সেখানে কর্মরত বাংলাদেশী শ্রমিক। ১৫ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৩ জন আহতও হয়েছে ওই হামলায়। তারা সবাই জুমা’র নামাজ আদায়ের সময় হামলার শিকার হন। বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসীরা মসজিদের পবিত্রতাকেও বিবেচনায় নেয়নি। নির্দোষ মানুষের রক্ত সন্ত্রাসীদের বিপথগামিতার প্রতিফলন ঘটায়। এ ধরনের ঘৃণ্য ঘটনা নিরাপত্তা বাহিনীর দৃঢ়তাকে আরও মজবুত করবে। সৌদি আরবের সম্মানিত জনগণ এ ধরনের বিপথগামী ধ্যান-ধারণাকে আরও দৃঢ়ভাবে প্রতিহত করবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ