,

অবশেষে সোমবার দেশে ফিরছে ১৫৯ বাংলাদেশি

news-image

 নির্ধারিত পতাকা বৈঠক প্রাকৃতিক দুর্যোগের কারনে দুই দফা পিছিয়ে অবশেষে সোমবার ফেরত আসছে মায়ানমারে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৭ এর অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম রবি রোববার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার মায়ানমারের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠকের পর তাদের ফেরত আনা হবে।

এর আগে ৩০ জুলাই ও ৫ আগস্ট ওই ১৫৯ বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা থাকলেও তা স্থগিত করা হয়।

বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় মায়ানমারের নৌবাহিনী ৭২৭ জনকে উদ্ধার করে।পরে যাচাই-বাছাই শেষে প্রথম দফায় গত ২২ জুলাই ১৬০ বাংলাদেশিকে ফেরত পাঠায় মায়ানমার। এরপর দ্বিতীয় দফায় সনাক্ত হওয়া ১৫৯ বাংলাদেশিকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় দেশটি।
 

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত