,

ওজন কমানোর আটটি উপায়

news-image

বাড়তি মেদ ভাবায় নি এমন কাউকে পাওয়া যাবে না। আর মেদ কমাতে বাড়তি আয়োজনেও শেষ নেই। জীম, ইয়োগা, ডায়েটিং অনেক কিছুই করা হয়েছে। কিন্তু তারপরেও হচ্ছে না। নিচের আটটি নিয়ম নিয়মিত পালন করলে সহয়েই পরিত্রাণ পাওয়া যাবে বাড়তি ওজন থেকে।

  এক.  বেশি বেশি গ্রিন টি পান করুন। আমাদের অধিকাংশেরই পেটে মেদ জমা হয়। গ্রিন টি পেটে মেদ জমানো প্রতিরোধে সহায়ক। একটি গবেষণায় দেখা যায়, যারা দিনে ৪ থেকে ৫ কাপ গ্রিন টি খায় তাদের ১২ সপ্তাহের মধ্যে ২ পাউন্ডেরও বেশি ওজন কমে। গ্রিন টিয়ের অ্যান্টিঅক্সিডেন্ট হজম প্রক্রিয়া উন্নত করে যারফলে দ্রুত ওজন কমাতে সহায়তা করে। এছাড়াও গ্রিন টির ক্যাটেচিন মেদ দূর করে। দিনে ৩-৪ কাপ গ্রিন টি পান করতে পারেন।

দুই. দিন শুরু করুন লেবু পানি দিয়ে। দিনের শুরুতে খালি পেটে পান করুন লেবু পানি। অল্প গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে মিশিয়ে ফেলুন। ইচ্ছে হলে এতে যোগ করতে পারেন সামান্য মধু। প্রতিদিন এই লেবু পানি পানের অভ্যাস দ্রুত দেহের মেদ দূর করবে।

তিন. আপেল সিডার ভিনেগার পান করুন রাতে। আপেল সিডার ভিনেগারের অ্যাসিটিক উপাদান ওজন কমাতে সহায়ক। প্রতিদিন রাতে ১-২ চা চামচ আপেল সিডার ভিনেগার ১ গ্লাস পানিতে মিশিয়ে প্রতিদিন পান করুন।

চার. ২৫-৩০ মিনিট দৌড়ানোর অভ্যাস করুন। প্রতিদিন ২৫-৩০ মিনিট সময় বরাদ্দ করুন জগিং বা দৌড়ানোর জন্য। এতে করে বেশ দ্রুত মেদ কমবে, সেই সাথে পেশি সুগঠিত হবে। দিনের অন্যান্য সময় হাঁটাহাঁটি অবশ্যই করবেন। কিন্তু সকালে বা বিকেলে ২৫-২০ মিনিট অবশ্যই দৌড়ানোর অভ্যাস করবেন।

পাঁচ. প্রচুর পরিমাণে পানি পান করুণ। প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন। প্রচুর পরিমাণে পানি পান করার ফলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে। এছাড়াও পানি পানের ফলে ফ্যাট দূর হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তবে খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করবেন না। ৩০ মিনিট পর পান করা উচিত।

ছয়: প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন নাস্তায়। বায়োফোর্টিস ক্লিনিক্যাল রিসার্চ ও ইউনিভার্সিটি অফ মিজউরি ডিপার্টমেন্ট অফ এক্সসারসাইজ ফিজিওলজি অ্যান্ড নিউট্রিশনের গবেষকগণ বলেন, ‘অন্যান্য খাবারের তুলনায় প্রোটিন সমৃদ্ধ খাবারে ক্যালরি অনেক কম থাকে কিন্তু নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি, তাই এটি একই সাথে ওজন কমাতে ও দেহ সুস্থ রাখতে কাজ করে’। তারা আরও বলেন প্রোটিন সমৃদ্ধ খাবার অনেকটা সময় পেট ভর্তি রাখে ও ক্ষুধার উদ্রেক কমায় এতে আজেবাজে খাবারের চাহিদা কমে যায়। এতে করেও দেহের মেদ ও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

সাত: কার্বোহাইড্রেট খাবার পরিহার করা উচিত। ওজন কমানোর আরেকটি উপায় হলো সব ধরনের কার্বোহাইড্রেট খাবার না খাওয়া। এই কাজটি হয়ত অনেকের কাছেই অনেক কঠিন মনে হবে, কিন্তু এটি বর্জন করা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া স্টার্চ এবং পরিশোধিত চিনি বর্জন করতে হবে। আপনাকে প্রোটিন জাতীয় খাওয়া খেতে হবে। যদিও এটি ওজন কমানোর কোনো সেরা কৌশল না কিন্তু এটি অনুসরণ করলে এক সপ্তাহের মধ্যে অবাঞ্ছিত ওজন কমে যাবে।

আট. সালাদ আর সবজি জাতীয় খাদ্য আপনার ওজন কমাতে  সাহায্যে করবে। ওজন কমানোর জন্য স্বাস্থ্য গবেষকরা সালাদের এবং সবজি পরামর্শ করে থাকেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা