,

গ্যাস-বিদ্যুতের দাম বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে প্রতিমন্ত্রী

news-image

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের অবকাঠামো উন্নয়ন করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। গ্যাস অনুসন্ধান ও উৎপাদন পরিকল্পনা বাস্তবায়নে বিশাল অর্থের প্রয়োজন। এই অর্থের যোগানের জন্যই প্রয়োজন মূল্য সমন্বয়ের।’

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার হল রুমে রোববার জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খানকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ মূল্য সমন্বয়ের প্রয়োজন রয়েছে। আমাদের যে পরিমাণ গ্যাস আছে তা দিয়ে আগামী ১০-১২ বছর যাবে।’ এর মধ্যে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারে আশা করেন তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে আবাসিকে ১৩ শতাংশ, সিএনজিতে ৬ শতাংশ এবং ক্যাপ্টিভে ১৭-১৮ শতাংশ গ্যাস ব্যবহার হচ্ছে। এসব ক্ষেত্রে তেল ব্যবহার করে গ্যাস সাশ্রয় করতে পারি।’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান, জ্বালানি বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী, পেট্রো বাংলার চেয়ারম্যান ড. ইশতিয়াক আহমদ, বিপিসির চেয়ারম্যান এএম বদরুদ্দোজা, ভূ-তত্ত্ব জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. নিহার উদ্দিন, পেট্রোবাংলার পরিচালক (পিএসপি) প্রেকৌশলী মো. কামরুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা