,

ধর্ষিতার পবিত্রতা পরীক্ষায় মাথায় ৪০ কেজির পাথর!

news-image

এমনিতে ধর্ষণের জ্বালা সহ্য করতে হচ্ছে মেয়েটিকে। তারপর আবার এখন তাকে পবিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে। যেমন তেমনভাবে নয়, কড়া রোদে দাঁড়িয়ে মাথায় ৪০ কেজি পাথর নিয়ে। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের একটি গ্রামে।

গ্রামেরই এক যুবকের যৌনলালসার শিকার হয়েছিলেন ওই মহিলা। গ্রাম থেকে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। গর্ভবতী হয়ে পড়ায় গর্ভপাতের অনুমতির জন্য গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু হাইকোর্ট তাঁর আর্জি খারিজ করে দেয়। এরপরই মহিলা একটি সন্তানের জন্ম দেন। প্রসবের অব্যবহিত পরেই ওই সন্তানকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। মহিলা এরপর সংসারের সুখ পেতে স্বামীর কাছে ফিরতে চেয়েছিলেন। স্বামীও স্ত্রীকে ঘরে ফেরাতে রাজি হয়ে যান।

কিন্তু বাদ সাধে গ্রামের মোড়লরা। তারা জানিয়ে দেয়, ওই মহিলা পবিত্র কিনা, তার জন্য অগ্নিপরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই গ্রামে তাঁর ঠাঁই হবে। কী সেই পরীক্ষা? মহিলার মাথায় চাপিয়ে দেওয়া হয় ৪০ কেজি ওজনের পাথর। সেই পাথর নিয়ে চড়া রোদে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে যেতে হবে। ভারসাম্য রাখতে না পারলে বা পাথর কোনভাবে মাটিতে পড়ে গেলেই পরীক্ষায় ফেল। দুপুরের চড়া রোদে খালি পেটে ওই পরীক্ষা দেন মহিলা। শেষ পর্যন্ত কোনও ক্রমে মনের অদম্য ইচ্ছের জোরেই পরীক্ষায় ঊত্তীর্ণ হন তিনি। গ্রামের মোড়লরা তাঁকে গ্রামে থাকার অনুমতি দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে