,

বিএনপি-জামায়াতের সহিংসতায় পাসের হার কমেছে’

news-image

বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে পরীক্ষার ফল হস্তান্তর তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার সময় বাংলাদেশে একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। সে সময় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ তো ছিলই, সেই সঙ্গে ছিল পেট্রোল বোমা মারা। এর মধ্য দিয়ে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েছি। বিএনপি-জামায়াত আত্মঘাতী সহিংস কর্মকান্ড না করলে পাসের হার আরও বেশি হতো। গণভবনে একটি ট্যাবের মাধ্যমে ফলাফলের ডিজিটাল অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাও এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রীও ফল বিপর্যয়ের কারণ হিসেবে বছরের শুরুতে হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা