,

বাল্য বিয়ের আসর থেকে বরসহ ৫ জন গ্রেফতার

news-image

পাবনার সুজানগর থানা পুলিশ বাল্যবিয়ে সংঘটিতকালে বিয়ের আসর থেকে বরসহ ৫ জনকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার উপজেলার চরভবানীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। থানা পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলার বাড়ইপাড়া গ্রামের ময়ছের শেখের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ইফা খাতুনকে (১৫) তার নানা বাড়ি উক্ত চরভবানীপুর গ্রামে নিয়ে একই উপজেলার চলনা চরপাড়া গ্রামের আবু বকরের ছেলে জিলালের সাথে বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে বর জিলালকে এবং পরে বিয়েতে সহযোগিতা করার অপরাধে জিলালের বোন নীলুফ (২০), ভগ্নিপতি জুয়েল (২৫) এবং বন্ধু ফারুক (২৪) ও আরিফুলকে (২৫) গ্রেফতার করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন তাদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা