,

ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে সংঘর্ষ : আহত- ৩০

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন লোক আহত হয়েছে । শনিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ৫ রাউন্ড রাবার বুলেট ছোঁড়তে হয়েছে। রবিবার সারা দিন সেখানে পুলিশ অবস্থান করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দটুলা পশ্চিম পাড়া ও গড়ের পাড়ার মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন রবি আলী নামের এক ব্যক্তি। খেলায় পশ্চিম পাড়ার দলটি এক শুন্য গোলে এগিয়ে ছিল। খেলা শেষ হওয়ার ৫ মিনিট পূর্বে একটি ফাউলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাক বিতন্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক সময় খেলোয়াড়রা মাঠে ধাক্কাধাক্কি ও ঘুষাঘুষিতে লিপ্ত হয়। পরে মাঠ থেকে দেড়/দুই কিলোমিটার দূরে তাদের বাড়িতে গিয়ে সন্ধ্যায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। একটি পক্ষ সৈয়দটুলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের ছাদের উপর অবস্থান নিয়ে সংঘর্ষ চালায়। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী পুরুষ সহ উভয় পক্ষের অন্তত: ৩০ জন লোক আহত হয়েছে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশ পাশের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের ২/৩ ঘন্টা পর ওই রাতেই বিষয়টি নিস্পত্তির জন্য উভয় পক্ষের প্রতিনিধি ও স্থানীয় নেতৃস্থানীয় কিছু লোক নিয়ে থানার সামনে সভায় বসেছিলেন অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ। দীর্ঘক্ষণ চেষ্টার পরও চুড়ান্ত নিস্পত্তি হয়নি। বরং উভয় পক্ষের লোকজনের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছিল। তাই যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য রবিবার ভোর থেকেই ওই দুই পাড়ায় অতিরিক্ত পুলিশ অবস্থান করছিল।

অফিসার ইনচার্জ আলী আরশাদ বলেন, সংঘর্ষ রোধে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। 
  

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা