শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে আ.লীগের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নিয়ে উত্তেজনা, শোক দিবস পালনে ৩ গ্রুপের প্রস্তুতি

news-image

আমিরজাদা চৌধুরী, আশুগঞ্জ থেকে ফিরে : একদিকে শোকের মাস আগষ্ট। অন্যদিকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ইসলাম স্বাক্ষরিত পত্র। যাতে বলা হয়েছে কেন্দ্রীয় সিন্ধান্ত ছাড়া কমিটি গঠন করা সংগঠনের পরিপন্থি। তারপরও এক যোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫টি ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ নিয়ে এখন ৩ ভাগে বিভক্ত আওয়ামীলীগ। পাশাপাশি ৩ গ্রুপেই চলছে শোক দিবসের আয়োজন। পাশাপাশি ৫টি ইউনিয়নে আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। ফলে কমিটি বিলুপ্ত করা নিয়ে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উত্তেজনা আর ক্ষোভ।

জানা যায় চলতি আগষ্ট মাসের শুরুতে আশুগঞ্জ উপজেলার তালশহর,আড়াইসিধা,তারুয়া, দূর্গাপুর, চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি ঐসব ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে ইউনিয়ন কমিটি থেকে যাদের বাদ দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে তারা সবাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. হানিফ মুন্সির আস্থাভাজন। যার ফলে তাদের কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া এখন আগষ্ট মাস,শোকের মাস। এই মাসে কমিটি গঠন বা বিলুপ্ত করা দুটো বিষয়েই দলীয় নিষেধ আছে। উপরন্ত বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত জেলা আওয়ামীলীগকে দেয়া এক পত্রে কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া কমিটি গঠন করা সংগঠনের পরিপন্থি বলে জানানো হয়। তারপরও ৫ ইউনিয়ন কমিটি বিলুপ্ত নিয়ে এখন আশুগঞ্জে চলছে আওয়ামীলীগের নেতাকর্মিদের মাঝে উত্তেজনা আর ক্ষোভ। জেলা কমিটি  ঘোষিত আশুগঞ্জ আওয়ামীলীগের আহবায়ক কমিটি ৫টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার পর তৃর্ণমুল ঘোষিত উপজেলা কমিটি ছাড়াও আরও একটি নতুন গ্রুপের সৃষ্টি হয়েছে। এরা সবাই জেলা ঘোষিত উপজেলা আহবায়ক কমিটির সদস্য। প্রভাবশালী সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল করিম সাজু খা ও যুগ্ন আহবায়ক হাজী খুরশেদ মিয়া নেতৃত্বে হল এই নতুন গ্রুপ। আগের দুই গ্রুপপ হচ্ছে জেলা ঘোষিত উপজেলা আহবায়ক হাজী ছফিউল্লাহ ও তৃর্ণমুল ঘোষিত উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মাহবুবুর রহমান’র নেতৃত্বাধীন গ্রুপ। এই নিয়ে তিন ভাগে বিভক্ত হল এখন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন মাজু বলেন জেলা ঘোষিত আশুগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি আমাদের না জানিয়ে কমিটি বিলুপ্ত করেছে। পাশপাশি যাকে বর্তমানে আহবায়ক করা হয়েছে তিনি তাজপুর গ্রামের চাঞ্চলকর রতন হত্যা মামলার প্রধান আসামী ছাদেক মিয়া। যা দলকে কলঙ্কিত করেছে।
এদিকে জাতীয় শোক দিবস পালনে ৩ গ্রুপই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তবে অনুষ্ঠান আয়োজনের স্থান নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় প্রশাসন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জিয়াউল করিম সাজু খাঁ বলেন, শোকের মাসে কমিটি ভাঙ্গা সঠিক হয়নি। তাছাড়া আমরা নিজ উদ্যোগে শোক দিবস পালনের জন্য প্রস্তুতি নিচ্ছি।
আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মুন্সি জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে ৫টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত করা হয়েছে। যারা বাদ পড়েছেন তারা সবাই দলের পরিক্ষিত ও ত্যাগী নেতা। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে তারা কাজ করেছেন। তবে তৃর্ণমূল ঘোষিত উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী মাহবুবুর জানান, যে ৫টি বিলুপ্ত করা হয়েছে অবিলম্বে তা পুনর্বহাল না করা হলে আগস্ট মাসের পর নতুন করে কমিটি দেওয়া হবে।
এসব ব্যাপারে জানতে চেয়ে জেলা কমিটি ঘোষিত আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. ছফিউল্লাহর মুফোঠোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।