,

আশুগঞ্জে ৫টি ইউনিয়ন আওয়ামীলীগের বিলপ্ত কমিটিই বহাল থাকবে

news-image

প্রতিনিধি আশুগঞ্জ : বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আশুগঞ্জ থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মো.হানিফ মুন্সি এক লিখিত বিবৃতিতে জানান স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় আশুগঞ্জে ৫টি ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে ৫টি ইউনিয়নে নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে তা বলা হয়। এই নিয়ে তৃর্ণমূল নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উত্তেজনা আর ক্ষোভ। যাদের জন্য কমিটি গুলো বিলুপ্ত করা হয়েছে সবাই দলের পরিক্ষিত ও ত্যাগী কর্মী। তারা সবাই বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সভানেত্রী বাংলাদের উন্নয়নের অগ্রদূত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে ছিল। লিখিত বিবৃতিতে তিনি আরও জানান এখন আগষ্ট মাস,শোকের মাস। এই মাসে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীর কাছে প্রতিটি দিন শোকের দিন। তাছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত জেলা আওয়ামীলীগকে দেয়া এক পত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তÍ ছাড়া কমিটি গঠন করা সংগঠনের পরিপন্থি। ফলে এই সময়ে কমিটি বিলুপ্ত কিংবা নতুন করে গড়া অবৈধ। যা দলীয় কর্মকান্ডে পরিপন্থি। ৫টি ইউনিয়নে পূর্বে কমিটি গুলো বহাল থাকবে। এবং তাদের নেতেৃত্বে ইউনিয়ন কমিটি চলবে বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা