,

গ্রিসের দ্বীপে আটকা পড়েছে ২ শতাধিক বাংলাদেশি

news-image

গ্রিসের কুস দ্বীপে গত তিন সপ্তাহ ধরে আটকে পড়ে আছেন দুই শতাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসী। তারা দালালের মাধ্যমে তুরস্ক থেকে নৌকায় করে গ্রিসে এসেছিলেন।

জানা গেছে, তুর্কি থেকে অবৈধ পথে গ্রিসে পাড়ি জমানোর চেষ্টা করেন বাংলাদেশ-পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের কয়কশ’ অভিবাসী। কিন্তু শেষ পর্যন্ত গ্রিসের রাজধানী এথেন্সে ঢুকতে না পারায় কুস দ্বীপে অবস্থান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

ওই দ্বীপে আটকে পড়াদের মধ্যে নরসিংদীর রফিকুল ইসলাম নয়ন ও কুমিল্লার দেবিদ্বারের রাকিব খান নামে দুই যুবকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন, কিভাবে তারা সেখানে গিয়েছেন এবং মানবেতর জীবন যাপন করছেন।

কথা বলে জানা গেছে, তুরস্কের ইস্তাম্বুল থেকে তারা দালালের মাধ্যমে প্রথমে বদরুম শহরে আসেন। সেখান থেকে ওই দালালরা একটি মোটর লাগানো হাওয়ার নৌকায় তুলে সঙ্গে একটি বৈঠা দিয়ে দেয়। ওই নৌকায় করে অনেক কষ্টে গ্রিসের কুস দ্বীপে এসে প্রায় দুইশ’ বাংলাদেশি অবৈধ অভিবাসী আটকা পড়ে রয়েছেন। ওই দুই যুবক আরও জানান, এখানে স্থানীয় পুলিশের কাছ থেকে এক মাসের জন্য একটা স্টে-পেপার পাওয়া যেত। কিন্তু এখন সেটাও দিচ্ছে না। তাই আমরা দেশে আসতে চাইলেও পারছি না। আর আমাদের প্রত্যেকের কাছে একশ থেকে দেড়শ’ ইউরো ছিল, এখন তাও শেষ হয়ে গেছে।

এ বিষয়ে নয়নের আত্মীয় ফিরোজ মিয়া সেখানকার বাংলাদেশ দূতাবাসে ফোন করলে এক নারী কর্মকর্তা জানান, অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনা আমাদের কাজ নয়। আপনারা গ্রিসের বাঙালি কমিউনিটিতে যোগাযোগ করতে পারেন।

তবে এ বিষয়ে জানতে দূতাবাসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ছুটির দিন থাকায় তা সম্ভব হয়নি। কুস দ্বীপে আটকে পড়া বাংলাদেশি অভিবাসীরা তাদের দ্রুত উদ্ধার করে জীবন বাঁচানোর দাবি জানিয়েছেন। বাংলা নিউজ

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা