,

নাসিরনগর উপজেলার ২টি বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

news-image

নাসিরনগর প্রতিনিধি : কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গড়ে তুলতে আজ শনিবার  ব্রাহ্মণবাড়িয়ার  নাসিরনগর উপজেলার ১টি বিদ্যালয় ও ১টি মাদ্রাসায়  পরীক্ষামূলক প্রথম বারের মত স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ও দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত নির্বাচনে ভোটার থেকে শুরু করে ভোট গ্রহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সবই ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে মোট ১৩ জন প্রতিদ্বন্দিতা করে ৮ জন কেবিনেট নির্বাচিত হন। ভোটাধিকার প্রয়োগ করে ষষ্ট থেকে দশম শ্রেণীর ১ হাজার ৮শ ৩৭ জন শিক্ষার্থী। নির্বাচনে সম্মিলিত সর্বোচ্চ ভোট পেয়ে ৮ জন বিজয়ীদের  মধ্যে প্রথম হয়েছে দশম শ্রেণির ছাত্র- রাকিব মিয়া (৭৮০),দ্বিতীয় হয়েছে সপ্তম শ্রেনীর ছাত্রী-দীপ্তি চৌধুরী (৬৮৬), তৃতীয় হয়েছে নবম শ্রেনীর ছাত্র মোর্শেদ আলম(৬৩৮) চতুর্থ হয়েছে  অষ্টম শ্রেনীর ছাত্র নুরুল আইন সাদি (৬২০) ও পঞ্চম হয়েছে ৬ ষ্ঠ শ্রেনীর ছাত্র প্রসুন রায়(৪৮৪) ভোট পেয়েছে । বিশেষ নিবার্চিতদের মধ্যে প্রথম হয়েছে দশম শ্রেনীর ছাত্রী তানজিনা আকতার(৫০২),দ্বিতীয় হয়েছে নবম শ্রেনীর ছাত্র সৌরভ রায়(৯৬০) ও তৃতীয় হয়েছে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ইসফাক সাবিহা তৃর্ণা(৪৫০) ভোট পেয়েছে। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমসহ সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

DSC01675নির্বাচিতরা শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্তিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া,অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রর্দশন,শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করা,ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা, শিখন শিখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সর্ম্পৃক করা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা ও ক্রীড়া,সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা।  প্রধান নির্বাচন কমিশনার ছিলেন  দশম শ্রেণির ছাত্র-জুনাইদ আহমেদ জনি। বিদ্যালয়ের ৬টি বুথের মধ্যে ৬ জন প্রিজাইডিং অফিসার,১২ জন পোলিং অফিসার,২ জন নিবার্চন কমিশনারের সাহায্যে ভোটের কার্যক্রম শুরু হয়।

   

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ