,

ছাই অস্ট্রেলিয়া, অ্যাশেজ ইংল্যান্ডের

news-image

অস্ট্রেলিয়াকে ‘ছাই’ করে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই মর্যাদাপূর্ণ অ্যাশেজ টেস্ট সিরিজ জিতে নিলো ইংল্যান্ড। প্রথম ও তৃতীয় টেস্ট জিতে নেওয়ার পর ট্রেন্টব্রিজ টেস্ট শেষেও শেষ হাসি হাসলো ইংলিশরা। 

স্বাগতিকরা অজিদের সঙ্গে আড়াই দিনেরও কম সময় খেলে ইনিংস ও ৭৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে। চতুর্থ টেস্টের ফয়সালা হয়ে যাওয়ায় এক আসর পর অ্যাশেজের মুকুট ফিরে পেল অ্যালিস্টার কুক বাহিনী।

স্কোর: অস্ট্রেলিয়া ৬০ ও ২৫৩ (৭২.৪ ওভার)
ইংল্যান্ড ৩৯১/৯ ডিক্লে.
ফল: ইংল্যান্ড ইনিংস ও ৭৮ রানে জয়ী।

সিরিজ নির্ধারণী এ ম্যাচের ফলাফল মূলত প্রথম দিনের প্রথমার্ধেই ইংল্যান্ডের দিকে হেলে যায়। এক স্টুয়ার্ট ব্রডই ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ‘সেরা’ ব্যাটিং লাইনআপকে তছনছ করে দিয়ে ম্যাচের গতি নির্ধারণ করে ফেলেন। ক্যারিয়ার সেরা ১৫ রানে আট উইকেট তুলে নিয়ে ইংলিশ স্পিডস্টার প্রথম ইনিংসে সফরকারীদের ধসিয়ে দেন মাত্র ৬০ রানে।

অজিদের স্বল্প সংগ্রহের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জো রুটের ঝলমলে সেঞ্চুরির সুবাদে ৩৯১ রানে হতেই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। রুটের নবম টেস্ট শতকে স্বাগতিকদের লিড দাঁড়ায় ৩৩১ রান। এগিয়ে যাওয়া তো দূরের কথা, কেবল এই লিড তাড়া করতে নেমেই আগের ইনিংসের চিত্র দেখা যায় অজিদের দ্বিতীয় বারের ব্যাটিংয়ে। দ্বিতীয় দিন শেষে মাত্র ২৪১ রান করতেই তারা খুইয়ে ফেলে সাতটি উইকেট।

ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া তৃতীয় দিন আর কোনো নতুন গল্প রচনার স্বপ্ন দেখতে পারেনি। আগের দিনে পাঁচ উইকেট পাওয়া বেন স্টোকস এ দিনের শুরুতেই তুলে নেন মিচেল স্টার্কের উইকেট। আর মার্ক উড অজি লোয়ার অর্ডার নাথান লিওন ও জস হ্যাজেলউডের উইকেট তুলে নিলে আনন্দ উৎসব শুরু হয় ইংলিশ শিবিরে। অজিদের প্রথম ইনিংসে সর্বোচ্চ রান (১৪) মিস্টার এক্সট্রা করলেও (অতিরিক্ত খাত) দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে অপরাজিত থাকেন অ্যাডাম ভোজাস।

দুরন্ত বোলিংয়ে আড়াই দিনেরও কম সময়ে দলকে বিশাল জয় উপহার দেওয়ার রূপকার হিসেবে অ্যাশেজের এবারের আসরের মুকুট নির্ধারণী ম্যাচের নায়ক হয়েছেন ব্রড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে