,

সন্তানকে স্তন্যপান করালে উপকৃত হন মা

news-image

মা হওয়ার মধ্য দিয়ে নারীর জীবন আমূল বদলে যায়। শারীরিক এবং মানসিক পরিবর্তনের ফলে জীবনের অবশিষ্ট সময়ে তিনি শুশ্রুষাকারীর ভূমিকা পালন করেন। যার প্রথম পদক্ষেপ শুরু হয় সন্তানকে স্তন্যপান করানোর মাধ্যমে। স্তন্যপান সন্তানের জন্য শুধু নয়, মায়ের জন্যও অনেক উপকারী। এর ফলে মা ও শিশুর মধ্যে নিরবিচ্ছিন্ন বন্ধন গড়ে ওঠে। সন্তানকে স্তন্যপান করানোর মাধ্যমে মা যেভাবে উপকৃত হতে পারেন-

সিভিল সার্জন অফিসের চিকিৎসক ফজলুল কবির রুমি বলেন, স্তন্যপান মা এবং শিশু উভয়েরই জন্য অপরিহার্য।সন্তান জন্মদানের পর শরীরে লম্বা দাগ পড়া, ওজন বৃদ্ধি এবং চুল ঝরে যাওয়াসহ নারীকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু স্তন্য পান করানোর মাধ্যমে শরীর এসব সমস্যা প্রতিরোধের শক্তি অর্জন করে। স্তন্যপান ডায়াবেটিস, রক্তচাপ এবং ওজন নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা পালন করে।

৬ মাস বয়সী একটি শিশুর মা বলেন, মেয়েকে স্তন্যপান শুরু করার পর আমার ক্ষুধা বেড়ে গেছে। কিন্তু আমি অতিরিক্ত ক্ষুধাকে প্রশ্রয় না দিয়ে সঠিক পরিমাণ খাবার গ্রহণ করেছি। এতে আমার ওজন শুধু নিয়ন্ত্রণেই থাকেনি, আগের তুলনায় অনেকটা কমেছেও বটে।

চিকিৎসক কবির আরও বলেন, বুকের দুধে রয়েছে শিশুর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল এবং চর্বি। এটি শিশুর শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এবং মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়।

প্রতিটি মায়ের উচিত জন্মের প্রথম ৬ মাস শিশুকে স্তন্যপান করানো। এই সময় বাজারে প্রচলিত কৃত্রিম উপায়ে তৈরি দুধ ব্যবহার করলে শিশু অত্যাবশ্যক পুষ্টিগুণসমূহ থেকে বঞ্চিত হয়।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ