,

আশুগঞ্জ দখল মুক্ত হল শ্রমিক অফিসের জায়গা : কাজে যোগ দিলেন শ্রমিকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে দখলমুক্ত হল আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরী শ্রমিক অফিসের জায়গা। শুক্রবার বিকালে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আলোচনা শেষে দখলমুক্ত হয় এই জায়গা।  
শ্রমিক সংগঠনের নেতারা জানান, ১৫ বছর ধরে আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন আশুগঞ্জ গোলচত্তরে একটি জায়গা দখল করে ভোগদখল করে আসছিল। হঠাৎ করে গত ৪/৫দিন আগে আশুগঞ্জ শ্রমিক লীগ নামধারী কয়েকজন দুষ্কৃতিকারী রাতের আধারে আমাদের জায়গার উপর সাইনবোর্ড লাগিয়ে দেয়। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে আশুগঞ্জ বন্দর থেকে সকল ধরনের পন্য লোড-আনলোড বন্ধ করা হয়।
পরে প্রশাসনের হস্তক্ষেপে বিকালে আশুগঞ্জ গোলচত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন, উপজেলা সহকারী কমিশনার ভ’মি ফেরদৌসী আক্তার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর, আশুগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.ইদন মিয়া মিন্টু, সাধারন সম্পাদক মো. খায়ের প্রমূখ।
আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো ইদন মিয়া মিন্টু জানান, আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগের মধ্যে জায়গা দখল নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছ্ েতা প্রশাসনের হস্তক্ষেপে সমাধান হয়েছে। অমাদের দাবি প্রশাসন মেনে নিয়েছে। শ্রমিক লীগের লাঘানো সাইনবোর্ড সরানো হয়েছে। আমাদের সকল শ্রমিকরা কাজে যোগদান করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগের মধ্যে জায়গা দখল নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল তা আলোচনা করে সমাধান করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরী শ্রমিক অফিসের জায়গা দখলের প্রতিবাদে আশুগঞ্জ নৌ-বন্দর থেকে সকল ধরনের পন্য লোড-আনলোড বন্ধ করে দিয়েছে আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে এই বন্দরের সকল প্রকার মালবাহী জাহাজ থেকে পণ্য উঠা নামা বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে আশুগঞ্জ বন্দর থেকে ধান, চাউল, রড, সিমেন্ট ও সার লোড-আনলোড এবং পরিবহন বন্ধ ছিল।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা