,

ব্লগার হত্যাকান্ডে অ্যামনেস্টির উদ্বেগ

news-image

ব্লগার নিলয় চক্রবর্তীর নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, বাংলাদেশকে জোরালো বার্তা দিতে হবে যে, ভিন্ন মতপ্রকাশকারীদের কণ্ঠরোধ করার জন্য হত্যকান্ডকে বরদাশত করা হবে না। আজ ঢাকায় নিলয় চক্রবর্তীকে তার নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এ নিয়ে বাংলাদেশে চারজন ব্লগারের এমন নিষ্ঠুর পরিণতির শিকার হতে হলো। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে এ পর্যন্ত একইভাবে নিহত হয়েছেন অভিজিত রায়, ওয়াশিকুর রহমান এবং অনন্ত বিজয়। নিলয় ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত ছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক ডেভিড গ্রিফিথস বলেন, নৃশংস হত্যাকান্ডের এ ধারা এখানেই বন্ধ হতে হবে। মুক্ত মত প্রকাশের মূল্য অবশ্যই মৃত্যু হতে পারে না। বাংলাদেশী কর্তৃপক্ষের এটা স্পষ্ট করা এখন জরুরি দায়িত্ব যে এমন কোন হত্যাকা- বরদাশত করা হবে না।   

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা