বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্কর-ঝক্কর গাড়ির কাগজে ফিটনেস, ম্যাজিস্ট্রেট দেখে অবাক

news-image

রাজধানীর বিভিন্ন রুটের মিনিবাসের অদ্ভুত সব ফিটনেসের কাগজ দেখে অবাক হচ্ছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা। কাগজের ফিটনেসের সঙ্গে সড়কের গাড়ির ফিটনেসের মিল খুঁজে পাচ্ছেন না তারা। লক্কর-ঝক্কর গাড়িরও আছে ফিটনেস! গত দুই দিনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বি আরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এমন অভিজ্ঞতাই হয়েছে।
সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে সরকারকে হাইকোর্টের নির্দেশ দেওয়ার পর অভিযান শুরু করেছে পুলিশ ও বি আরটিএ। অনেক গাড়ির কাগজে ফিটনেস লেখা থাকলেও বাস্তবে নেই। ওইসব গাড়ি আটক করে ডাম্পিংয়ে পাঠাচ্ছে বি আরটিএ। অভিযানের পর থেকেই রাজধানীতে গাড়ির সংখ্যা হঠাৎ কমে গেছে।
বি আরটিএ-এর জোর অভিযানের ফলে পুরনো ফিটনেসবিহীন যানবাহনে রং করে নতুন সাজিয়ে রাস্তায় নামানোর অভিযোগ পাওয়া গেছে। অনেক গাড়িতে নতুন লাগানো রং ঠিকমতো শুকানোর আগেই রাস্তায় বের করা হয়েছে বলে অভিযোগ রয়েছে ট্রাফিক পুলিশ ও বি আরটিএ’র কর্মকর্তাদের।
রাজধানীর মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর টাউনহল, মিরপুর ও ফার্মগেট এলাকায় যাত্রীরা গণপরিবহনের জন্য দাঁড়িয়ে আছেন। গাড়ি কম থাকায় অনেককে রিক্সা-ভ্যানে বা বিকল্প উপায়ে গন্তব্যে যেতে ভোগান্তি পড়তে হয়েছে তাদের।
সায়েদাবাদের বাস টার্নালে অপেক্ষমাণ যাত্রী আরিফ রাহমান জানান, তিনি বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে বাসের জন্য অপেক্ষা করেন তিনি। কিন্তু বাস পাচ্ছিলেন না। প্রায় এক ঘণ্টা হয়ে গেলেও বাসের দেখা পাইনি। যে কয়েকটি আসছে সেগুলোয় চড়ার জায়গা নেই। লক্করঝক্কর মার্কা বাস ধরা হচ্ছে বলে এ রকম হচ্ছে, আমাদের কষ্ট হলেও সরকারের এ কাজ চালিয়ে যাওয়া উচিত।
রমনা জোনের ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ জানান, যেসব গাড়ির কাগজপত্র ঠিক নেই, সেসব গাড়ির বিরুদ্ধে মামলা করছি। তবে বিশেষ পরিবহন যেমন, রোগীর নিয়ে আসলে সেক্ষেত্রে সেগুলো ডাম্পিংয়ে না নিয়ে মামলা দিয়েছি।
বি আরটিএ সূত্রে জানা গেছে, ফিটনেসবিহীন অবৈধ গাড়ি বন্ধ করতে তাদের অভিযান চলছে। হাইকোর্টের আদেশের পর অভিযান জোরদার হয়েছে।
বি আরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, ‘আমরা অভিযানে নামার পর এ পথে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এ পর্যন্ত আমরা তিনটি গাড়ি জব্দ করেছি। ওই গাড়িগুলোর কাগজে কলমে ফিটনেস আছে কিন্তু বাস্তবে ফিটনেস নেই।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বি আরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলে। পুরো নগরীতে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
হাইকোর্টের আদেশের পর ৪ ও ৫ আগস্ট মামলা হয়েছে ৯৫টি, এক লাখ ২২ হাজার দুইশত টাকার অর্থদ- হয়েছে, কারাদ- হয়েছে ১৩ জনের এছাড়া ১৪টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ২ আগস্ট প্রকাশিত প্রতিবেদন নজরে আসে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চের। ৩ আগস্ট ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই নির্দেশে ৪ সপ্তাহের মধ্যে যোগাযোগ ও স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি এবং বি আরটিএ চেয়ারম্যানকে জবাব দিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে