,

সরাইলে ৭ বছর ধরে বেহাল সড়ক দূর্ভোগ বাড়ছেই

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলের নোয়াগাঁও ইউনিয়নে গত ৭ বছর ধরে একটি সড়কের বেহাল দশা। সংস্কারের কোন ব্যবস্থা নেই। ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া বাজার থেকে কাটানিশার গ্রাম পর্যন্ত এলজিইডি’র সাড়ে তিন কিলোমিটার সড়কটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়েই চলছে ১২-১৪ গ্রামের লক্ষাধিক লোক। খানা খন্দ, ভাঙ্গা ছোড়া আর  গর্তে একাকার হয়ে গেছে পুরো সড়ক। চেয়ারম্যান বলছেন চার বছর ধরে লিখছি প্রকল্প দিচ্ছি। কিন্তু কিছুই হচ্ছে না। সরজমিনে দেখা যায়, কোথাও অর্ধেক কোথাও পুরো সড়কটি ভেঙ্গে চলে গেছে পাশের খাদে। কিছু জায়গায় বড় বড় খানা খন্দ। বৃষ্টি হলে মনে হয় খাল বা পুকুর। ২/৩ জায়গায় সড়কের নিচে দিয়ে দুই দিকেই মাটি সরে তৈরী হয়েছে সুরং। ওই সুরং দিয়ে মানুষ হেঁটে চলাচল করতে পারে। যে কোন সময় সড়কটি নিচের দিকে ধেবে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা বা প্রাণহানি। বন্ধ হয়ে যাবে যান চলাচল। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে কয়েক দফা কাজ করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়েই এ সড়ক দিয়ে চলাচল করছে অটোরিকশা, রিকশা ও মাইক্রো সহ কিছু যানবাহন। গর্ভবতী মহিলা, গুরুতর অসুস্থ্য রোগী ও বৃদ্ধ লোকদের জন্য সড়কটি এখন মরন ফাঁদে পরিণত হচ্ছে। একাধিক পথচারী বলেন, সরকারের ডিজিটাল উন্নয়নের এই যুগে আমাদেরকে তিন কিলোমিটার পথ যেতে সময় লাগে এক ঘন্টারও বেশী। তারপর ভাড়া বেশী। সাথে রয়েছে সীমাহীন দূর্ভোগ। ইউপি চেয়ারম্যান আবু মুসা উসমানী মাসুদ বলেন, আমার ইউনিয়নের প্রধান সড়কটি দ্রুত যাতায়ত উপযোগী করে দ্রুত জন দূর্ভোগ লাঘব করতে হবে। নতুবা লক্ষাধিক লোক বন্দি হয়ে যাবে। স্থানীয় এলজিইডি অফিসের একাধিক উপ-সহকারি প্রকৌশলী এ বিষয়ে বলেন, আমাদেরsarail pic(roads) 07.08.15=ও উর্দ্ধতন কর্তৃপক্ষ সড়কটির সংস্কার কাজ করার লক্ষ্যে একাধিক বার পরিদর্শন করেছেন। আমরাও অনেক চেষ্টা করেছি। খরচ অধিক বলে কাজটি হচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ