,

ক্ষুব্ধ সানি ও কঙ্গনা

news-image

সম্প্রতি ৮৫০টিরও বেশি পর্নোসাইট বন্ধের ঘোষণায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয় ভারত জুড়ে। প্রকাশ্যেই সমালোচনার ঝড় উঠে সর্বত্র। এ ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।

এ তালিকায় এবার যুক্ত হলেন পর্নোজগত থেকে বলিউডে আসা অভিনেত্রী সানি লিওন ও বলিউড তারকা কঙ্গনা রনৌত। বলিউডের অন্য তারকার মতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন কঙ্গনা। আর মুখে কিছু না বললেও বিষয়টি নিয়ে ‘নীরব’ প্রতিবাদ জানিয়েছেন সানি।

ভারতে শিশুরা যাতে অবাধে পর্নোগ্রাফিক সাইটে যেতে না-পারে, সেই যুক্তিতে সরকার ৮৫০টিরও বেশি সাইট ব্লক করার নির্দেশ দেয় সম্প্রতি। তবে ব্যাপক প্রতিবাদের মুখে বুধবার শেষ পর্যন্ত পর্নোগ্রাফিক সাইট ব্লক করার সিদ্ধান্ত থেকে সরে আসে ভারত।

আইএনএসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, পর্নোসাইট বন্ধের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলিউড তারকা ইমরান খান বলেন, পর্নোসাইট বন্ধের সিদ্ধান্ত একটি ব্যর্থ চেষ্টা। এটি কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়। তার মতে, এর ফলে অবৈধভাবে পর্নো সিডি বিক্রির প্রসার হবে।

ইমরানের কথার প্রতি সমর্থন জানিয়ে কঙ্গনা বলেছেন, প্রত্যেক ব্যক্তির নিজস্ব পছন্দের মূল্য দেওয়া উচিত।

এদিকে সারা ভারতে যখন পর্নোসাইট বন্ধ নিয়ে ক্ষোভ আর বিরুপ প্রতিক্রিয়া। তখন এ নিয়ে কিছুই বলেননি সাবেক পর্নো তারকা সানি লিওন। টুইটার অ্যাকাউন্টে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি বুঝিয়ে দিয়েছেন পর্নোসাইট বন্ধের বিপক্ষেই তার অবস্থান।

সাবেক পর্নো তারকা সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারও সাবেক পর্নোতারকা।  সানির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে- কালো একটি টি-শার্ট পরে আছেন ওয়েবার যাতে বড় বড় সোনালি অক্ষরে লেখা ‘সেক্স সেলস’ অর্থাৎ ‘যৌনতা বিক্রি হয়’।

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্নোসাইট ‘পর্ন হাব’ এর তথ্য অনুযায়ী তাদের মোট ১ কোটি ৪২ লাখ ভিজিটরের মধ্যে প্রায় ৪০ শতাংশই ভারতীয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ