,

এক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন ফালু

news-image

কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পৌনে একঘণ্টা পরই ফের জামিন পেলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু। একই বিচারক ফালুর শারীরিক অসুস্থতার কারণে তার জামিনের আবেদন পুনর্বিবেচনা করে জামিন মঞ্জুর করেছেন।

বাড্ডা থানায় নাশকতার একটি মামলায় বৃহস্পতিবার দুপুর ১টা ১০মিনিটে আদালতে আত্মসমর্পন করে মোসাদ্দেক আলী ফালু জামিন আবেদন চাইলে বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্র্দেশ দেন।এরপর তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ফালুকে কারাগারে পাঠানোর নির্দেশ বাতিল করে জামিন পুর্নর্বিবেচনার আবেদন করেন। দুপুর ২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফালুকে কারাগারে পাঠানোর আদেশ বাতিল করে তার জামিন মঞ্জুর করেন। এর আগে জামিনের বিরোধিতা করেছিলেন মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) আবদুল্লাহ আবু। গত ৩ ফেব্রুয়ারি বাড্ডা থানা এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণের অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির মামলাটি দায়ের করেন। ২৭ জুন এ মামলায় মোসাদ্দেক আলী ফালুসহ ৬০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন বাড্ডা থানা তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান সরকার।

এ মামলায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত হাইকোর্ট থেকে জামিনে ছিলেন মোসাদ্দেক আলী ফালু। জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার তিনি আত্মসমর্পন করেন।

এ জাতীয় আরও খবর

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ