,

আবার চলচ্চিত্রে তিশা

news-image

তিশাছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তিশা নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ওই ছবিতে তিশার বিপরীতে নায়ক হিসেবে আছেন আরেফিন শুভ। অনন্য মামুন পরিচালিত ছবিটির নাম এখনো ঠিক হয়নি। তবে দিন চারেকের মধ্যে নাম চূড়ান্ত হয়ে যাবে বলে নির্মাতা প্রথম আলোকে জানিয়েছেন।
তিশা অভিনীত প্রথম চলচ্চিত্র মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। এরপর একই পরিচালকের ‘টেলিভিশন’ ছবিতে কাজ করেন তিনি। এ ছাড়া প্রয়াত তারেক মাসুদের ‘রানওয়ে’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিশা। কিছুদিন আগে শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ ছবির কাজ শুরু করেছেন। আজ নতুন আর একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন তিশা। প্রথমবারের মতো একই ছবিতে তিশা ও আরেফিন শুভ অভিনয় করতে যাচ্ছেন।
এ ব্যাপারে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিশা বলেন, টিভি নাটকে আরেফিন শুভ ও আমি একসঙ্গে কাজ করেছি। এবার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। অবশ্যই বাংলাদেশি সিনেমার দর্শকেরা নতুন কিছু পাবেন।
সিনেমা প্রসঙ্গে তিশা বলেন, ‘ছবিতে অভিনয়ের প্রস্তাব অনেকই দেন, কিন্তু সব ছবিতে তো অভিনয় করা সম্ভব না। এই ছবির গল্প খুবই ভালো লেগেছে তাই রাজি না হয়ে পারিনি। সহশিল্পীর সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা আছে। আমি বিশ্বাস করি, অন্যরকম কিছু একটা হবেই।’

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা