,

১৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে: নাসিম

news-image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সামনে আরো কঠিন সময়। আত্মতৃপ্তির সুযোগ নেই। না হলে আবারো ১৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’
 
বুধবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শেখ কামালের ৬৬ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
দলের নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবাণী উচ্চারণ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের সামনে কোনো সুখের দিন নাই। যদিও আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আছি। কিন্তু আগামী দিনগুলোতে আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’
 
তিনি বলেন, ‘শেখ হাসিনা শোককে শক্তিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক অসাধ্য কাজ করে যাচ্ছেন। তিনি সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে একাত্তরের ঘাতকদের বিচার করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন।’
তিনি বলেন, ‘এমন কোনো কাজ করবেন না যাতে শেখ হাসিনার দুর্নাম হয়। আর সুযোগ সন্ধানীদেরকে দল থেকে বের করে দিতে হবে। আমাদের অনেক নির্যাতিত নেতাকর্মী আছেন। তাহলে কেন আমাদের নতুন লোক নিয়ে আসতে হবে। এদের কোনো প্রয়োজন নেই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা