,

বিবাহিত হয়েও অন্য পুরুষের প্রেমে পড়লে.

news-image

নতুন কারো প্রেমে পড়ার মাধ্যমে এমন সঙ্গীর দেখা মিলতে পারে যিনি জীবনটাক আরো অর্থবহ করে তুলতে পারেন। এমনকি আপনি বিবাহিত হলেও নতুন কোনো পুরুষের প্রেমে পড়াটা অপরাধ নয় বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে। আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় এবং কেন্টাকি-লেক্সিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষকরা আমেরিকার ১৬০ জন নারীর ওপর এ গবেষণা চালান যারা তিন বছর বা তার বেশি সময় ধরে সম্পর্কে জড়িয়ে আছেন। এদের প্রথম সঙ্গী ছাড়া অন্যদের প্রেমে পড়ার মাধ্যমে কি ধরনের অভিজ্ঞতা, আকর্ষণ এবং সুখ বোধ করেন তা দেখার চেষ্টা করেছেন গবেষকরা।

ইন্টারনেটে গবেষণাটি পরিচালিত হয়। অংশগ্রহণকারী নারীরা অন্য পুরুষের প্রতি কি ধরনের যৌন আকর্ষণ বোধ করেন এবং তাদের সঙ্গে জড়িয়ে কি ধরনের অনুভূতি পেয়েছেন তার সম্পর্কে জানতে চাওয়া হয়। এ নারীদের প্রায় সবাই উচ্চ শিক্ষিত এবং প্রতিষ্ঠাত পুরুষের সঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছেন অবথা প্রেম করছেন। ৭০ শতাংশ নারী জানান, বর্তমান প্রেমিক থাকা সত্ত্বেও তারা অন্য পুরুষের প্রেমে পড়েছেন। অধিকাংশরাই জানান, পেশাজীবনে সহকর্মীদের প্রেমেই পড়েছেন তারা। যৌন আকাঙ্ক্ষা থেকেও যদি তারা কারো প্রতি দুর্বল হয়ে পড়েন, তবুও তাদের মধ্যে কোনো অনুতাপ নেই। এই প্রেমে পড়ার কারণে তাদের বর্তমান সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাবও পড়েনি বলে জানান তারা। এ বিষয়ে তারা সঙ্গীদের কিছু জানাননি।

গবেষকরা বলেন, অন্য কারো প্রেমে পড়ার ক্ষেত্রে নারীরা বিচিত্রভাবে তা সামলে নিতে সক্ষম। অধিকাংশ নারীর ক্ষেত্রে নতুনভাবে প্রেমে পড়ার কারণে তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়নি। বর্তমান প্রেমিকের সঙ্গেও এ নিয়ে কোনো ঝামেলা তৈরি হয়নি। বরং অন্যের প্রেমে পড়ার অনুভূতি তাদের বর্তমান প্রেমিকের প্রতি আকর্ষণ ও আকাঙ্ক্ষার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

'জার্নাল অব সেক্স অ্যান্ড ম্যারিটাল থেরাপি'তে প্রকাশিত এ গবেষণায় আরো বলা হয়, এ ধরনের প্রেমে পড়া থেকে নারীরা বর্তমান সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার রসদ সংগ্রহ করেন। তাই এটা কোনো অপরাধ নয়। সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা