,

বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী সাড়ে ৩শ’ কোটি

news-image

সারা বিশ্বে ৩শ' কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তার মধ্যে মোট ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে ফেসবুক ব্যবহার করে। ফেসবুকের হিসাবে, যুক্তরাষ্ট্রে ফেসবুক ব্যবহারকারীরা প্রতি পাঁচ মিনিটে একবার ফেসবুকে চোখ রাখে। ফেসবুক জানিয়েছে, দেড়শ কোটির বেশি মানুষ মাসে অন্তত একবার ফেসবুক ব্যবহার করে। ফেসবুকের হিসাবে এদের ৬৫ শতাংশ দিনে একবার ফেসবুকে প্রবেশ করে। এই হিসাবে অবশ্য মোট ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেক একেবারেই ফেসবুক ব্যবহার করে না।
তবে ফেসবুক বলছে, দিনে দিনে তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারী প্রতি পাঁচ মিনিটে অন্তত একবার তাদের স্মার্ট ফোনের ফেসবুকে চোখ রাখে।
গত তিনমাসের তুলনায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অন্তত ১৩ শতাংশ বেড়েছে, ফলে ফেসবুক কোম্পানির আয়ও বেড়েছে ৩৯ শতাংশ, যা অর্থমূল্যে ৪শ' কোটি ডলারের বেশি। খবর: বিবিসি বাংলার

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা