,

সাবেক প্রেমিকরা এখনো ভালোবাসে আমায়: নার্গিস

news-image

মডেলিং দুনিয়ার আন্তর্জাতিক তারকা নার্গিস ফাখরি। ২০১১ সালে ইমতিয়াজ আলী পরিচালিত বহু আলোচিত সিনেমা 'রকস্টার' দিয়ে বলিউডে অভিষিক্ত হন তিনি। রণবীর কাপুরের বিপরীতে ওই সিনেমায় অভিনয় করে বেশ সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। পরবর্তী বছরগুলোতে জন আব্রাহাম, বরুণ ধাওয়ানদের মতো তারকাদের বিপরীতেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু ক্যারিয়ার শুরুতে যে সম্ভাবনা দেখিয়েছিলেন, তা আর ধরে রাখতে পারেননি নার্গিস।
 
তবু বরাবরই আকর্ষণীয় ও আবেদনময়ী এই তারকা ছিলেন আলোচনায়। অভিনয় নয়, প্রেম-পরিণয়ের ব্যাপারে তার দক্ষতাই তাকে বারবার তুলে এনেছে শিরোনামে। 'রকস্টার' সিনেমায় অভিনয়ের সময় রণবীরের সঙ্গে নার্গিসের প্রেমের গুঞ্জন শোনা যায়। দেশে-বিদেশে ঘণিষ্ঠ অবস্থায় একাধিকবার ফ্রেমবন্দিও হয়েছেন তারা। অবশ্য ওই সম্পর্কের কথা রণবীর-নার্গিস কেউই স্বীকার করেননি। পরে সেই সম্পর্কের সমাপ্তি কীভাবে ঘটেছিলো- জানা যায়নি সে তথ্যও।
 
তবে এ সম্পর্ক ফুরোতেই ধনকুবেরপুত্র সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে নার্গিসের ঘণিষ্ঠতার গুঞ্জন ছড়ায় বাতাসে। সে গুঞ্জনের রেশ কাটতেই শহীদ কাপুরের সঙ্গে নার্গিসের প্রেমের গুজব। সব কাটিয়ে এখন বলিউডের প্রয়াত কিংবদন্তি পরিচালক যশ চোপড়ার ছোটছেলে উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের রসায়ন জমাট বেঁধেছে বলে শোনা যাচ্ছে। চোপড়াদের পারিবারিক বিভিন্ন আয়োজনেও নার্গিসের উপস্থিতি এ তথ্যকে পোক্ত করছে আরো।
 
এতো এতো প্রেমকাহিনীর কোনোটা নিয়ে কখনো মুখ খোলেননি কিংফিশার ক্যালেন্ডারের মডেল হয়ে নজড় কাড়া নার্গিস। কিন্তু সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় 'কফি উইথ করণ' অনুষ্ঠানে এসে সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। নার্গিস বলেছেন, 'আমার সাবেক প্রেমিকরা আমাকে এখনো ভালোবাসে।'
 
অবশ্য সাবেক প্রেমিকদের কারো নাম মুখে আনেননি তিনি। তবু তার এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে নতুন শোরগোল। নার্গিসের এ মন্তব্য পুঁজি করে গুজবের হাটবাজার খুলে বসেছে অনেকে। সমালোচনাও করছেন অনেকে। কেউ কেউ তো নার্গিসের চরিত্র নিয়েও প্রশ্ন তুলে বসেছেন!
 
নার্গিস মাথা ঘামাচ্ছেন এসব নিয়ে। তিনি ব্যস্ত আছেন 'সাহাসম' সিনেমার কাজ নিয়ে। এ সিনেমা দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হতে চলেছেন তিনি। হাতে আছে ভারতের সাবেক ক্রিকেটার আজহারউদ্দিনের জীবনকাহিনী নিয়ে নির্মিতব্য একটি হিন্দি সিনেমার কাজও। সূত্র: বলিউড লাইফ, ডিএনএ

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা