,

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীকে যৌন নির্যাতনে অভিযোগে শিক্ষক আটক

news-image

ছাত্রীকে (১২)  যৌন নির্যাতনের অভিযোগে আইদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। বুধবার দুপুরে শহরের কলেজপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আইদুল ইসলাম ওই এলাকার নাদিয়াতুল কুরআন মহিলা মাদ্রাসার শিক্ষক।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই মাদ্রাসা থেকে এক ছাত্রী দৌঁড়ে বের হয়ে আসে। এ সময় মাদ্রাসার শিক্ষক আইদুল চোর বলে চিৎকার দিয়ে মেয়েটির পিছু নেয়। এ সময় ছাত্রাবাসের পেছনে স্থানীয় মুদি দোকানদার জামাল মিয়ার দোকানে গিয়ে মেয়েটি আশ্রয় নেয়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে জামাল মিয়ার বাড়িতে নিয়ে যায়। তারা মাদ্রাসার শিক্ষক আইদুলকে আটক করে।

শিশুটি অভিযোগ করে জানায়, মাদ্রাসার তত্ত্বাবধায়ক আনোয়ারুল বারি ও তার স্ত্রী তাকে মাদ্রাসায় পড়তে দেয় না। তাকে দিয়ে ঘরের নানা কাজ  করায়। কাজ না করলে মারধর করে। দুপুরে আনোয়ারুলের স্ত্রী তাকে ভাত ও সবজি রান্নাসহ বাড়ির কয়েকটি কক্ষ পরিষ্কার করতে বলে। রান্নার সময় সবজি পুড়ে যায়। এতে তাকে মারধর করা হয়।

শিশুটি আরও জানায়, দুপুরে মাদ্রাসা শিক্ষক আইদুল বাসায় ভাত খেতে আসে। আনোয়ারুলের স্ত্রী তাকে ভাত দিতে বলেন। এ সময় আইদুল তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক আইদুল ইসলামকে আটক করা হয়েছে। শিশুটিকে থানায় পুলিশের হেফাজতে আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা