,

আদালত থেকে তুলে নেয়ার পর মিলল লাশ, যৌতুকের দাবিতে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’

news-image

নিখোঁজের ৮দিন পর লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারাপুর ওয়াপদা খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় খোরশেদ আলম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। খোরশেদ আলম লক্ষ্মীপুর পৌরসভার মোবারক কলোনী এলাকার বাদশা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানাসহ বিভিন্ন স্থানে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের বাবা বাদশা মিয়া জানান, বুধবার দুপুরে খোরশেদ আদালতে হাজিরা দেয়ার জন্য বাড়ির থেকে বের হয়। এরপর আদালত প্রাঙ্গন থেকে খোরশেদ আলমকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। খোরশেদ আলম লক্ষ্মীপুর পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিচার দাবী করেন তিনি।
এদিকে স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, যশোরের অভয়নগর উপজেলার বড়াল গ্রামে শারমিন বেগম (১৯) নামে এক নববিবাহিত গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। সুরোতহাল রিপোর্ট তৈরীর পর লাশটির ময়না তদন্তের জন্য পুলিশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
তবে পুলিশ বলছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে গৃহবধূ শারমিন বেগম বিষপানে আত্মহত্যা করেছেন। তবে যেহেতু অভিযোগ উঠেছ এ কারণে লাশের ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কোন কিছু পরিস্কার করে বলা সম্ভবব নয় বলে দাবি করেছেন অভয়নগর থানার ওসি মোহাম্মদ নাসিম। তিনি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের আবুল সরদারের মেয়ে। গত রমজানের দু’দিন আগে অভয়নগর উপজেলার মুজিবর মল্লিকের ছেলে ভ্যানচালক আব্দুল আলিম মল্লিকের সঙ্গে তার বিয়ে হয় বলে জানিয়েছে পুলিশ। শারমিনের নানা তবিবুর রহমান শেখ জানান, ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে মঙ্গলবার রাতে শারমিনকে পিটিয়ে হত্যা করে তার স্বামী আলিম। এর পর তার লাশ গলায় রশি দিয়ে ঘরের আড়ায় ঝুঁলিয়ে মুখে বিষ ঢেলে বাবার বাড়িতে খবর দেয়।
তিনি জানান, ওই রাতেই নড়াইল থেকে তারা এসে লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম আজ বুধবার বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। শারমিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত