,

পরীক্ষায় পাস, ম্যাগি আবার ফিরছে ভারতে

news-image

 দেশজোড়া বিতর্কের পর, বিপজ্জনক ও ক্ষতিকারক আখ্যা দিয়ে ৫ জুন ম্যাগি নুডলস নিষিদ্ধ করে ভারতের কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই। ম্যাগি নুডলসের ৯ ধরনের পণ্যই বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়। সেই ঘটনার পর ২ মাস কাটতে না কাটতেই, পরীক্ষায় পাস করলো নেসলের ম্যাগি।

যে কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা বা এফএসএসএআই দেশজুড়ে ম্যাগি নিষিদ্ধ করেছে, তার একটি ল্যাবরেটরিতেই পরীক্ষায় পাস করলো ম্যাগি। যদিও এতো সহজে ম্যাগিকে ক্লিনচার্ট দিতে নারাজ বিশেষজ্ঞেরা।

জুন মাসে দেশজুড়ে ম্যাগি নিষিদ্ধ হওয়ার সময়, এই ইনস্ট্যান্ট লুডলসের ৫টি নমুনা পরীক্ষার জন্য, মহীশূরের এফএসএসএআই স্বীকৃত কেন্দ্রীয় খাদ্য গবেষণা প্রতিষ্ঠানের (সিএফটিআরআই) ল্যাবে পাঠিয়েছিল গোয়া ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। মঙ্গলবার পাওয়া রিপোর্টে দেখা গেল, সেই পরীক্ষায় পাস করেছে ম্যাগি। রিপোর্ট অনুযায়ী, ম্যাগির নমুনায় দেয়া সব উপকরণই নিরাপদ মাত্রায় রয়েছে।

গোয়া এফডিএ ঊর্ধ্বতন কর্মকর্তা সেলিম ও ভেলজি জানান, ম্যাগির সবকটি নমুনাই ২০১১ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড রুলসের মানদণ্ড মেনেই তৈরি করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে