,

কাজলের ৪১তম জন্মদিন

news-image

বলিউডের ক্লাসিক ও জনপ্রিয় অভিনেত্রী কাজলের আজ ৪১তম জন্মদিন। 'পেয়ার তো হোনা হি থা', 'দিল কেয়া কেরে', 'কুছ কুছ হোতা হে', 'ইশক', 'ফানা', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, 'কাভি খুশি কাভি গাম'র মতো জনপ্রিয় মুভির এই নায়িকা জীবনের ৪১টি বছর পার করে ফেললেন।

রাহুল রাওয়ালির হাত ধরে গ্ল্যাম ওয়ার্ল্ডে পা রাখেন কাজল। 'বেখুদি' মুভি দিয়ে বলিউডে অভিষেক হয়। তবে 'বাজিগর'এ চমৎকার অভিনয় করে বাজিমাত করেন তিনি। এরপর আসতে থাকে একের পর এক ছবির অফার। হয়ে ওঠেন 'বলিউড কুইন'। সেই সঙ্গে ইন্ডাস্ট্রি পায় শাহরুখ-কাজল কেমিস্ট্রি যা এখনো পর্দায় হিট।

এদিকে, শাহরুখ-কাজল জুটিকে দীর্ঘদিন পর ফের বড় পর্দায় হাজির করাচ্ছেন পরিচালক রোহিত শেঠি। 'দিলওয়ালে' নামে নতুন একটি মুভিতে কাজ করছেন তারা। সম্প্রতি বুলগেরিয়া থেকে মুভিটির শুটিং করে ফিরেছেন তারা। চলতি বছরের বড়দিনে মুভিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬