ষ্টিতে ফ্যাশনেবল রেইনকোট
ভারী বৃষ্টিতে মাঝেমধ্যেই ভাসিয়ে দেয় গোটা শহর। কিন্ত তার মধ্যেও বেরুতেই হচ্ছে আপনাকে। অফিস স্কুল কলেজ সবই চালাতে হচ্ছে নিয়ম মেনে। জমা জলে পা ডুবিয়ে কাঁধে ব্যাগ হাতে ছাতা নিয়ে হাঁটা সত্যিই দূর্ভোগের। মুষলধারে বৃষ্টি হলে আবার ছাতাতে মানতে চায় না বৃষ্টির ছাঁট। ভিজে জামাকাপড়ে দীর্ঘক্ষণ কর্মক্ষেত্রে থাকাও শরীরের পক্ষে বিপজ্জনক। তাহলে ছাতাকে এবার টাটা করুন। একমাত্র রেইনকোটই করতে পারে আপনার সমস্যার সমাধান। কিন্তু তাতে আপনার ফ্যাশন কম হবে বলে ভয় পাচ্ছেন? এবার ফ্যাশন ট্রেন্ডকে মাথায় রেখে দেখে নিন কী কী রেইন কোট আপনাকে ফ্যাশনেবল রাখবে।
বৃষ্টিতে ফ্যাশনেবল রেইনকোট
১. পঞ্চু রেইনকোট
সাইজে একটু বড়ো হয় এই রেইনকোট। ঢিলেঢালা এই রেইনকোটের সঙ্গে টাইট স্কিনি জিনস ও স্যান্ডেল এবং কেয়ারলেস বিউটি বেশ মানায়। তাছাড়া এই ধরণের রেইনকোটগুলি বৃষ্টির ঠান্ডা আবহাওয়ায় গরম রাখে আপনাকে।
বৃষ্টিতে ফ্যাশনেবল রেইনকোট
২. সফ্ট মেটালিক রেইনকোট
মূলত উজ্জ্বল রঙের হয় এই রেইনকোটগুলি। সোনালী এবং রূপলী রঙের এই রেইনকোটে বৃষ্টির দিনেও বেশ উজ্জ্বল লাগবে আপনাকে। তবে এই ধরণের রেইনকোটের সঙ্গে উপযুক্ত কম্বিনেশনের বটম ওয়্যার পরতে হবে। যেমন সোনালী রেইনকোটের সঙ্গে সবুজ বা মেরুন জিনস ভালো লাগে। আবার রূপোলী রেইনকোটের সঙ্গে ভালো লাগবে কালো রঙের প্যান্ট। এই রেইনকোটের সাজের সঙ্গে গয়না একেবারেই মানায় না সেদিকেও খেয়াল রাখতে হবে।
বৃষ্টিতে ফ্যাশনেবল রেইনকোট
৩. সি থ্রু রেইনকোট
এই ধরণের রেইনকোট বাজারে বেশ হিট। এই রেইনকোট প্লাস্টিকের মতোই দেখতে। রেইনকোটটি পরলেও আপনার ভিতরের ফ্যাশনেবল ড্রেস দেখা যাবে স্পষ্ট। জিনসের শর্ট এবং টি-শার্টের সঙ্গে বেশ মানায় এই ধরণের রেইনকোট। গত কয়েক বছর ধরেই বাজার মাত করে রেখেছে এই ধরণের রেইনকোট।









