,

১৫০০ লোকের কাছ থেকে উদ্ধার, সানি লিওন সন্তুষ্ট

news-image

বিনোদন ডেস্ক : বডিগার্ড ইউসুফকে ধন্যবাদ দিলেন সানি লিওন। অবশ্য ধন্যবাদ জানানোরই কথা। প্রবল অস্বস্তির হাত থেকে সানিকে বাঁচিয়েছেন তিনি।
ঠিক কী ঘটেছিল? দু’দিন আগে হায়দরাবাদে একটি ক্লাবের অনুষ্ঠানে গিয়েছিলেন নায়িকা। সেখানে ছোট জায়গায় প্রায় ১৫০০ লোকের ভিড়ে প্রায় দমবন্ধ অবস্থা হয় তাঁর। প্রবল ভিড়ের চাপে অস্বস্তি হতে থাকে তাঁর। রীতিমতো অসহায় হয়ে পড়েন তিনি। ঠিক সে সময়ই এগিয়ে আসেন সানির বডিগার্ড ইউসুফ। তাঁকে দেখে হাঁফ ছাড়েন নায়িকা।
এর পর খুব দ্রুত সানিকে ভিড় থেকে বের করে নিয়ে যান তিনি। সে কারণেই তাঁর বডিগার্ডকে ধন্যবাদ দিয়েছেন সানি। টুইটারে তিনি জানান, ‘আমি ইউসুফের প্রতি নতুন করে শ্রদ্ধা ফিরে পেলাম। ও ওর ডিউটির থেকেও অনেক বেশি করেছে।’
পর্ন ছবি দিয়ে কেরিয়ার শুরু করে অধুনা বলিউডে পাড়ি জমিয়েছেন সানি। এত দিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি কিন্তু কখনও এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হননি। হায়দরাবাদের ওই অনুষ্ঠানে সানিকে কাছে পেয়ে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় উপস্থিত জনতার মধ্যে।
সানির অটোগ্রাফ নেওয়ার জন্য ঠেলাঠেলি চলতে থাকে। আর সানির সঙ্গে ছবি তোলার চাহিদাও ছিল তুঙ্গে। স্বাভাবিক ভাবেই এত ভিড়ে অসহায় সানি বুঝতে পারছিলেন না কীভাবে ওই ক্লাব থেকে বেরোবেন। সেখান থেকেই সানিকে বের করে আনেন তাঁর বডিগার্ড ইউসুফ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে