,

ফিরলেন রিচি

news-image

ঈদের আগে থেকে টানা কাজ করে বেশ ক্লান্তি ধরে গিয়েছিল আলোচিত অভিনেত্রী রিচি সোলায়মানের। যে কারণে ২৬শে জুলাই নিতান্তই বেড়ানোর জন্য ব্যাংকক উড়াল দেন তিনি। টানা এক সপ্তাহ ঘোরাঘুরি শেষে দেশে ফিরেছেন রিচি। মা, ভাই-বোন আর একমাত্র ছেলেকে নিয়ে ব্যাংকক বেড়াতে গিয়েছিলেন জনপ্রিয় এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। কাজ করতে করতে একঘেঁয়ে লাগছিল সব। তাই পরিবারের সবাইকে নিয়ে ব্যাংককে গিয়েছি। এখন অনেকটা ভাল লাগছে। আসলে যান্ত্রিক এ জীবনটা শুধু কাজের জন্য। কাজের ফাঁকে মাঝে মাঝে এমন ট্যুর হলে ভালই লাগে। এদিকে দেশে ফিরেই আবার কাজে নিয়মিত হয়েছেন রিচি। তার অভিনীত প্রচার চলছে একাধিক ধারাবাহিক। এর মধ্যে আরটিভিতে রিচির অভিনীত ‘মায়ার খেলা’ নাটকটি বেশ আলোচনায় এসেছে সামপ্রতিক সময়ে। রুলীন রহমানের পরিচালনায় ধারাবাহিকটিতে পরিবারের বড় বউয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এদিকে এ নাটক ছাড়াও রিচি অভিনয় করছেন গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘পাল্টা হাওয়া’ ধারাবাহিকে। এটি প্রচার হচ্ছে বাংলাভিশনে। পাশাপাশি সাগর জাহানের পরিচালনায় ‘মিলার বারান্দা’ নামে তার অভিনীত আরও একটি ধারাবাহিক বর্তমানে প্রচারের অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ