,

আইএসের সঙ্গে যুদ্ধে ইরাকের আনবারে ১৫০০ স্কুল ধ্বংস

news-image

চরমপন্থী সশস্ত্রগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে চলমান যুদ্ধে ইরাকের শুধুমাত্র আনবার প্রদেশেই দেড় হাজার স্কুল ধ্বংস হয়েছে।
ইরাকী কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এ তথ্য দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপি'র বরাত দিয়ে প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র ইদ আম্মাস বলেছেন, আনবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেড় হাজারের বেশি স্কুল আংশিক কিংবা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, বেশির ভাগ স্কুল ধ্বংস হয়েছে সন্ত্রাসী সংগঠন দায়েশের হামলায়।
উল্লেখ্য, আইএসের আরবি সমর্থক নাম দায়েশ।
আম্মাস বলেন, স্কুলগুলো পুনরায় সচল করতে অনেক টাকা-পয়সার দরকার পড়বে। আনবারকে দায়েশমুক্ত করার পর এসব স্কুল ঠিক করতে কম করে হলেও আড়াই বছর সময় লাগতে পারে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, ইরাকের বাস্তুচ্যুত পরিবারের ৭০ শতাংশ শিশুই শিক্ষা গ্রহণের বাইরে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা