,

নারায়ণগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

news-image

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় ওই এলাকা থেকে রিপন (৩৫) এবং শিপন মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এসআই আলিম শিকদার জানিয়েছেন, দেওভোগ এলাকার আব্দুর করিমের ছেলে রিপন ও একই এলাকার আফসার উদ্দিনের ছেলে শিপন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাত ৯টায় দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা