,

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান : ফেন্সিডিলসহ মাদক ব্যসায়ী গ্রেফতার

news-image

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগন ০৪ আগস্ট ২০১৫ তারিখ ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান  পরিচালনা করে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১০ বোতল ভারতীয় ইস্কফসহ ০১ মাদক ব্যসায়ীকে আটক করে।

গাগুটিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে রাত আনুমানিক ০১০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিত্বে কাঠের নৌকা তল্লাশী করে ৫০০ বোতল ফেন্সিডিল সহ কাঠের নৌকা আটক করে এবং  আজমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় ইস্কফ সহ মাদক ব্যবসায়ী মোঃ শ্যামল মিয়া (৪০) পিতাঃ মৃত ধনু মিয়া, গ্রামঃ রাজাপুর, পোষ্টঃ আজমপুর, থানাঃ আখাউড়া, জেলা ব্রাহ্মণাবড়িয়া কে আটক করা হয় । গ্রেফতারকৃত আসামীকে বিজিবির উপস্থিতিতে ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ০৩ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত আসামীকে আখাউড়া থানায় সৌপর্দ করা হয়েছে।১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে ৫০০ বোতল ফেন্সিডিল, একটি কাঠের নৌকা এবং ১০ বোতল ইস্কফ সহ মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, যেহেতু মদক দ্রব্য দেশ ও যুব সমাজকে অন্ধকারের দিকে ধাবিত করছে সেহেতু মাদক বিরোধী অভিযানে সকল সুশীল সমাজের নাগরিকদের এগিয়ে আসার আহব্বান জানান এবং মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা কামনা করেন। যোগাযোগ বিজিবি ঃ ০১৭০৩৩২৫৪০৪

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে