,

নাশকতা মামলায় আনোয়ার, রিজভীসহ বিএনপির ৩১ নেতাকে অব্যাহতি

news-image

নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩১ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আমিনুল হক মঙ্গলবার তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন। গত জানুয়ারিতে ২০ দলের আন্দোলন চলাকালে রাজধানীর সেগুনবাগিচায় ককটেল বিস্ফোরণে অভিযোগ পুলিশ এ মামলাটি করেছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. কে আনোয়ারসহ ৩১ জনের ‍বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণ করার মতো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় তাদের মামলার দায় হতে অব্যাহতির প্রদানের জন্য গত ১৯ মে প্রার্থনা করেন তাদের আইনজীবীরা।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. কে আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির ‍রিজভী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু ও ছাত্রদল নেতা মৃত নুরুজ্জামান জনিসহ ৩১ জন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির সামনে ২০ দলের ডাকা হরতাল-অবরোধ চলাকালে বিএনপি ও জামায়াত শিবিরের অজ্ঞাতনামা ১৫/২০ জন ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ২০১৫ সালের ১৯ জানুয়ারি রমনা থানার পুলিশ পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম মামলাটি দায়ের করেন।

২০১৫ সালের ১৯ মে ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস ঢাকা মহানগর হাকিম আদালত অভিযোগপত্র দাখিল করেন।

এদিকে, এ মামলায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন-নবী খান সোহেলসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে