,

বডিগার্ডকে কেন ধন্যবাদ দিলেন সানি লিওন?

news-image

বডিগার্ড ইউসুফকে ধন্যবাদ দিলেন সানি লিওন। অবশ্য ধন্যবাদ জানানোরই কথা। প্রবল অস্বস্তির হাত থেকে সানিকে বাঁচিয়েছেন তিনি।
ঠিক কী ঘটেছিল? দুইদিন আগে হায়দরাবাদে একটি ক্লাবের অনুষ্ঠানে গিয়েছিলেন নায়িকা। সেখানে ছোট জায়গায় প্রায় ১৫০০ লোকের ভিড়ে প্রায় দম বন্ধ অবস্থা হয় তাঁর। প্রবল ভিড়ের চাপে অস্বস্তি হতে থাকে তাঁর। রীতিমতো অসহায় হয়ে পড়েন তিনি। ঠিক সে সময়ই এগিয়ে আসেন সানির বডিগার্ড ইউসুফ। তাঁকে দেখে হাঁফ ছাড়েন নায়িকা। এরপর খুব দ্রুত সানিকে ভিড় থেকে বের করে নিয়ে যান তিনি। সে কারণেই তাঁর বডিগার্ডকে ধন্যবাদ দিয়েছেন সানি। টুইটারে তিনি জানান, ‘আমি ইউসুফের প্রতি নতুন করে শ্রদ্ধা ফিরে পেলাম। ও ওর ডিউটির থেকেও অনেক বেশি করেছে।’    
পর্ন ছবি দিয়ে কেরিয়ার শুরু করে অধুনা বলিউডে পাড়ি জমিয়েছেন সানি। এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি কিন্তু কখনাে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হননি। হায়দরাবাদের ওই অনুষ্ঠানে সানিকে কাছে পেয়ে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় উপস্থিত জনতার মধ্যে। সানির অটোগ্রাফ নেওয়ার জন্য ঠেলাঠেলি চলতে থাকে। আর সানির সঙ্গে ছবি তোলার চাহিদাও ছিল তুঙ্গে। স্বাভাবিকভাবেই এত ভিড়ে অসহায় সানি বুঝতে পারছিলেন না কীভাবে ওই ক্লাব থেকে বের হবেন। সেখান থেকেই সানিকে বের করে আনেন তাঁর বডিগার্ড ইউসুফ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে