বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রহস্য ভেঙেছেন সোনাক্ষি নিজেই

news-image

এবার প্রথমবারের মতো নারী প্রধান একটি ছবিতে কাজ করছেন সোনাক্ষি সিনহা। আর ছবির মূল ভূমিকাতেই অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘আকিরা’। ছবিটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। অ্যাকশন-ড্রামা নির্ভর এ ছবিতে সোনাক্ষি ছাড়াও অভিনয় করছেন কঙ্কনা সেন শর্মা, অনুরাগ কাশিয়াপ প্রমুখ। এ ছবির কাজে সোনাক্ষি এতটাই মনোযোগী যে, আর কোন ছবি হাতে নিচ্ছেন না। তবে নতুন খবর হলো, এ ছবিতে সোনাক্ষিকে একটি সুইমিংপুলের দৃশ্যে বিকিনি পরার জন্য বলেছিলেন পরিচালক। কিন্তু ভেবেচিন্তে ‘না’ বলে দিয়েছেন তিনি। বলেছেন, বিকিনিতে এখন তার আগ্রহ নেই। এরই মধ্যে বিভিন্ন ছবিতে খোলামেলা হয়ে কাজ করেছেন সোনাক্ষি। কিন্তু বিকিনি না পরার বিষয়টি রহস্য হয়েই ধরা দিয়েছিল সবার মনে। তবে সে বিষয়ে খোলামেলা বক্তব্য দিয়ে রহস্য ভেঙেছেন সোনাক্ষি নিজেই। নিজেকে বিকিনির জন্য আরও উপযুক্ত করতে চান এ অভিনেত্রী। বর্তমানে প্রতিদিন দুই ঘণ্টা জিম করছেন সোনাক্ষি। সাঁতার কাটছেন নিয়মিত। ব্যালেন্স ডায়েট করছেন। সব মিলিয়ে ওজন আরও কমাতে চান সোনাক্ষি। আর সেটা করে আগামী বছরই বিকিনিতে ক্যামেরাবন্দি হবেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সোনাক্ষি বলেন, সম্প্রতি বিকিনি পরে কাজ করার প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি। তবে বিষয়টি নিয়ে জলঘোলা করতে রাজি নই। আসলে কথা হলো আমি নিজেকে এখনও বিকিনির জন্য উপযুক্ত মনে করছি না। কমপক্ষে আরও বছরখানেক সময় নিতে চাই। সেই হিসেবে সামনের বছর আমাকে বিকিনিতে দেখতে পাবেন দর্শক। তাই অপেক্ষায় থাকুন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে