,

১০১ শিশুসহ ১৭৮ জিম্মিকে মুক্ত করলো নাইজেরিয়ার সেনাবাহিনী

news-image

নাইজেরিয়ার সেনাবাহিনী এক ঘোষণায় বলেছে, বর্নো প্রদেশে এক সেনা অভিযানে কট্টরপন্থী সংগঠন বোকো হারামের কাছে জিম্মি ১৭৮ জনকে মুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল টুকু গুসাউ ইমেইলে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ১৭৮ জিম্মির মধ্যে ১০১টি শিশু, ৬৭ নারী ও ১০ পুরুষ রয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই মুখপত্র জানিয়েছেন, সেনা অভিযানে বোকো হারামের এক কমান্ডারকেও গ্রেপ্তার করা হয়েছে এবং বামা শহরতলির আশপাশের কয়েকটি জঙ্গি শিবির ধ্বংস করে ফেলা হয়েছে। নাইজেরিয়ার বিমান বাহিনীর পক্ষ থেকে দেয়া অপর এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিটা গ্রামে বোকো হারামের একটি হামলা প্রতিহত করতে ও পাল্টা-জবাব দিতে স্থল বাহিনীকে সহযোগিতা করেছে বিমান বাহিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে