,

মালীহাতা মাদ্রাসায় দাওরায়ে হাদিসের সবক উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম প্রাচীন (৮০ বছর আগে প্রতিষ্ঠিত) কওমি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালীহাতায়  দাওরায়ে হাদিসের সবক (বোখারি শরিফ-পাঠদান) উদ্বোধন উলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রা‏‏হ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের অন্তর্গত মালীহাতা মাদ্রারাসায় সোমবার সকালে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মোহতামিম (প্রতিষ্ঠান প্রধান) আল্লামা আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পীরে কামেল হজরাতুল আল্লামা মনিরুজ্জামান সিরাজী। বক্তব্য দেন পীরে কামেল হজরাতুল আল্লামা সাজিদুর রহমান, নায়েবে মোহতামিম (সহকারী প্রতিষ্ঠান প্রধান) মাওলানা আবুল কাশেস,মাওলানা হাবিবুর রহমান,মাওলানা তাজুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। দোয়া মাহফিলটি পরিচালনা করেন শিক্ষক মাহবুবুর রহমান। আল্লামা সাজিদুর রহমান বলেন, মহাগ্রন্থ আল কোরআনের পরই আল হাদিসের স্থান। আর সব হাদিস গ্রন্থের মধ্যে বোখারি শরিফের স্থান সবার ওপরে। এ গ্রন্থ যারা পাঠদান করবে বা পাঠগ্রহণ করবে আল্লাহর কাছে তাদের মর্যাদাও উর্ধে। এদিকে বাদ জোহর সরাইল উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া উচালিয়াপাড়া মাদ্রাসায় মেশকাত শরিফের (অন্যতম হাদিস গ্রন্থ)সবক উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পীরে কামেল হজরাতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ।
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা